Header AD
Trending

জেলা প্রশাশনের আধিকারিকদের সঙ্গে SIR নিয়ে মালদহে সর্বদলীয় বৈঠক, ছিলেন রাজ্যের বিশেষ পর্যবেক্ষক

বৃহস্পতিবার রাজ্যের বিশেষ পর্যবেক্ষক তন্ময় ভট্টাচার্যের উপস্থিতিতে মালদহ জেলা প্রশাসনিক ভবনে এসআইআর নিয়ে সর্বদল বৈঠক হল। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক প্রীতি গোয়েল, অতিরিক্ত জেলাশাসক পীযূষ সালুঙ্খে-সহ জেলা প্রশাসনের আধিকারিক ও একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধি।

জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু জানিয়েছেন, দলের তরফ থেকে বেশ কিছু তথ্য জানার ছিল। সেই সব জবাব পাওয়া গিয়েছে। জেলা কংগ্রেসের সহ-সভাপতি ভূপেন্দ্রনাথ হালদার জানান, এসআইআর-এর ফর্ম ফিলআপ করার পরে ওয়েবসাইটে তথ্য আপলোড করতে গিয়ে BLOরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই সংক্রান্ত বিষয়ে জেলাশাসকের সঙ্গে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

চঅন্যদিকে জেলা বিজেপির অভিযোগ, অনেক ক্ষেত্রেই বিএলও-রা ফর্ম জমা নিতে অস্বীকার করছেন। বৈঠকে সেই সমস্যার কথা তুলে ধরে দাবি জানানো হয়, এক জনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে যেন কাটা না যায়। পাশাপাশি অবৈধ ভোটারের নাম যাতে তালিকায় না থাকে সেতাও নিশ্চিত করতে বলা হয়েছে।