Header AD

রাশিয়ায় ফের ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

আবারও শক্তিশালী ভুমিকম্পে (Earthquake) কেঁপে উঠল রাশিয়ার কামচাটকা।আমেরিকার ভূতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৭.৮। (ভারতীয় স্থানীয় সময়) বৃহস্পতিবার গভীর রাতে কম্পন অনুভূত হয়েছে কামচাটকার পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি অঞ্চলে। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। ভূকম্পনের পরে আমেরিকার জাতীয় আবহাওয়া দফতর আবারও সুনামির সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, সুনামি হলে প্রশান্ত মহাসাগরের উপকূল অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি, আহত বা মৃতের কোনও খবর নেই। ভূমিকম্পের পর একাধিক আফটার শক অনুভূত হয়। সবথেকে জোরালো আফটার শক ছিল ৫.৮ মাত্রার।

রাশিয়া প্রশাসনের তরফে জানানো হয়েছে, সব রকম জরুরি পরিষেবা প্রস্তুত রাখা হয়েছে। উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর কামচাটকায় শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। চলটি বছরে ২৯ জুলাই জোরালো ভূমিকম্প হয় কমচাটকা উপদ্বীপে। সে সময় সুনামি সতর্কতাও জারি হয়।