Header AD
Trending

মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর যুদ্ধ! মদিনায় গিয়ে আটকে ফিরহাদের স্ত্রী-কন্যা- নাতনি

পবিত্র রমজান মাসে মদিনা গিয়ে আটকে পড়েছেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের স্ত্রী, কন্যা ও নাতনি। ফেসবুক লাইভে সে কথা নিজেই জানান ফিরহাদ-কন্যা প্রিয়দর্শিনী হাকিম। যা নিয়ে উদ্বেগে রয়েছে গোটা পরিবার। মধ্য প্রাচ্যে যুদ্ধের কারণে বহু বিমান বন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। একের পর এক বাতিল হছছে উড়ান। বন্ধ রাখা হয়েছে দুবাই এয়ারপোর্ট । ফলে কবে ফিরবেন তাঁরা, সেই নিশ্চয়তা নেই। এই পরিস্থিতির মাঝেও ফেসবুক লাইভে এসে মানুষে মানুষে এই হানাহানি কখনওই কাম্য নয়, সে বার্তাও দিয়েছেন ফিরহাদ-কন্যা। এই ঘটনার ফলে চিন্তিত রাজনৈতিক মহলও।

জানা গিয়েছে, রমজানের সময়ে প্রথমবার মদিনায় গিয়েছেন তিনি। এরই মধ্যে আমেরিকা-ইজ়রায়েল ও ইরানের সংঘাতে ভয়াবহ পরিস্থিতি পশ্চিম এশিয়ায়। প্রিয়দর্শিনী জানান, বিভিন্ন ভাষাভাষির ইসলাম ধর্মাবলম্বী মানুষ মদিনায় এসেছেন। নিয়ম করে প্রার্থনায় অংশ নিচ্ছেন। চারিদিকে এক সৌম্য শান্তির আবহ। নারী, শিশু সকলের চলাচল অবাধ। এই রমজান মাসে সৌদি আরবে হামলা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না, বলেন প্রিয়দর্শিনী। তাঁর কথায়, ‘এখানে এসে চার দিক দেখে ভাবছিলাম, সকলকে বলতে পারব কতটা শান্তিপূর্ণ আমাদের ধর্ম, পৃথিবীর কত মানুষ আসেন। কিন্তু যা চলছে, তাতে এ কথা স্পষ্ট বিশ্বের ক্ষমতা যাদের হাতে, তারা ধর্ম মানে না। রমজানের পবিত্র মাসে মানুষ আল্লাহর কাছে ইবাদত করেন, সেই সময়ে মানুষকে মারছে? পৃথিবীর কোনও ধর্মই শেখায় না মানুষকে মারো। আমি চাই, আল্লাহ সকলকে সুবুদ্ধি দিক।’ এছাড়াও দুবাইতে আটকে পড়েছেন টলিউডের ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং তাঁর ছেলে ইউভান। এছাড়া অভিনেত্রী সোনাল চৌহান, নার্গিস ফকরি, ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুও আটকে পড়েছেন। তাঁর প্রত্যেকেই নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। প্যারিসে আটকে পড়েছেন আর এক টলিউড অভিনেত্রী সন্দীপ্তা।

মধ্যপ্রাচ্যের এই অশান্ত সময়ে ব্যস্ততম দুবাই এয়ারপোর্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যতে কার্যত ঝাঁপিয়ে পড়েছে ইরান। বেছে বেছে মার্কিন সেনাঘাঁটিগুলি টার্গেট করেছে তারা। মুহুর্মুহু বর্ষণ হচ্ছে রকেট, ড্রোন। ভয়ঙ্কর আক্রমণের হুঁশিয়ারি ইরানের। এখন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই নজর রয়েছে সকলের।