রেড রোডে ফের গাড়ি দুর্ঘটনা। সাধারণতন্ত্র দিবসের আগে সেনাদের কুচকাওয়াজ চলাকালীন দুর্ঘটনাটি ঘটে। দুরন্ত গতিতে আসা একটি বিলাসবহুল গাড়ি পুলিশ আটকানোর চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি সজোরে গার্ড রেলে ধাক্কা মারে। এই ঘটনা কেউ হতাহত হয়নি। ময়দান থানার পুলিশ চালকসহ গাড়িটিকে আটক করেছে। আগামী সোমবার সাধারণতন্ত্র দিবস। তার প্রস্তুতি হিসেবেই সেনারা মহড়া দিচ্ছিলেন শনিবার সকালে। প্রত্যক্ষদর্শীদের কথায়, আপনি একটি কালো রঙের অক্টিভিয়া গাড়ি প্রচন্ড গতিতে মহারাজস্থলের দিকে যাচ্ছিল। গাড়িটিতে ৩-৪ জন কম বয়সী ছেলে মেয়ে ছিল বলে দাবি তাদের। পুলিশ পরের গাড়িটিকে বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে। তদন্তকারী অধিকারীদের কথায় গাড়িটিতে কাগজপত্র সংক্রান্ত অনেক গরমিল রয়েছে। এনসিওরেন্স ও দূষণ সংক্রান্ত কাগজপত্র ঠিকঠাক নেই। কার নামে গাড়িতে রেজিস্ট্রি, কারা গাড়িতে ছিল সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, এই ঘটনা ২০১৬ সালে আধিকারিককে পিসে দেওয়ার ভয়াবহ স্মৃতি উস্কে দিয়েছে।





