Header AD

কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা ইন্ডিগোর ইঞ্জিনে ধাক্কা গাড়ির, দুর্ঘটনা খতিয়ে দেখতে তদন্ত

Klokata Airport Indigo accident

কলকাতা বিমানবন্দরে (Netaji Subhash Chandra Bose International airport) দুর্ঘটনা। মঙ্গলবার রাতে দাঁড়িয়ে থাকা ইন্ডিগোর (Indigo Airlines) একটি বিমানের ইঞ্জিনে জোরে ধাক্কা দেয় একটি কেটারিং গাড়ি। এই ঘটনায় কোনও যাত্রী বা কর্মী আহত হননি বলে জানা গিয়েছে। বিমানবন্দরের কর্মীদের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে ধাক্কার জেরে বিমানের ইঞ্জিনে কতটা ক্ষতি হয়েছে, তা নিয়ে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ৫১ নম্বর বে-তে দাঁড়িয়ে ছিল ইন্ডিগোর একটি বিমান। কাছেই বিমানবন্দরের ক্যান্টিনের সামনে রাখা ছিল একটি কেটারিং গাড়ি। হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বিমানের ইঞ্জিনে গিয়ে সজোরে ধাক্কা মারে। ঘটনাকে ঘিরে সাময়িক উদ্বেগ তৈরি হয়। ঠিক কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগেও, গত ফেব্রুয়ারি মাসে কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটেছিল। জানা যায়, ঝালাইয়ের কাজ চলার সময় বিমানবন্দরের একটি ফ্লেক্সে আগুন লেগে যায় এবং দ্রুতই তা আশপাশের কিছু অংশে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়। তবে দমকল পৌঁছনোর আগেই বিমানবন্দরের কর্মীদের তৎপরতায় প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল বলে সূত্রের খবর।