Header AD

মমতার মডেলেই ভরসা সিপিএমের! ‘দিদিকে বলো’র নকল ‘DD-কে বলো’ ডিজিটাল প্রচার বামেদের

digital campaign cpm

আসন্ন নির্বাচনের আগে নতুন প্রচার কৌশল নিয়ে মাঠে নামল সিপিএম (CPM)। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জনপ্রিয় ‘দিদিকে বলো’ কর্মসূচির আদলে এবার ‘DD-কে বলো’ চালু করলেন দমদম উত্তরের বাম প্রার্থী দীপ্সিতা ধর (Dipsita Dhar)।

জানা গিয়েছে, একটি কিউআর কোডের মাধ্যমে এলাকার বাসিন্দারা সরাসরি প্রার্থীর কাছে নিজেদের সমস্যা জানাতে পারবেন। দীপ্সিতা ধর নিজেই সোশ্যাল মিডিয়ায় এই উদ্যোগের কথা জানান এবং সাধারণ মানুষকে এতে অংশগ্রহণের আহ্বান জানান।

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ‘দিদিকে বলো’ কর্মসূচি শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি নিজেদের অভিযোগ জানাতে পারতেন। সেই উদ্যোগ ব্যাপক জনপ্রিয়তাও লাভ করে। এবার সেই মডেল অনুসরণ করে সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর স্থানীয় সমস্যাগুলিকে সামনে এনে প্রচার শুরু করেছেন। তার পোস্টারে এলাকার বিভিন্ন সমস্যা যেমন বন্ধ স্কুল, নোংরা নর্দমা, মশার উপদ্রব এবং খারাপ রাস্তার কথা উল্লেখ করা হয়েছে। বাসিন্দাদের এসব সমস্যা জানাতে আহ্বান জানানো হয়েছে।

তবে এই উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়েননি স্থানীয় তৃণমূল নেতারা। তাদের দাবি, সিপিএম তৃণমূলের কৌশল নকল করে প্রচারে নামছে। নির্বাচনের আগে এই নতুন উদ্যোগ কতটা প্রভাব ফেলতে পারে, এখন সেটাই দেখার।