আজ, শনিবার সন্ধ্যায় ডুরান্ড কাপে হাড্ডাহাড্ডি লড়াই। মুখোমুখি মোহনবাগান ও ডায়মন্ড হারবার। দু’দলেরই এখনও পর্যন্ত দু’ম্যাচে ৬ পয়েন্ট। যারাই জিতবে তারাই সরাসরি চলে যাবে কোয়ার্টার ফাইনালে। ম্যাচ ড্র হলে গোল পার্থক্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ডায়মন্ড হারবার নক-আউটে চলে যাবে। ডায়মন্ড হারবারের গোল পার্থক্য +৮। মোহনবাগানের +৬। আজকের ম্যাচের কোনও দল হেরে গেলেও নক-আউটে যাওয়ার সুযোগ থাকবে। যুবভারতীতে খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে সোনি টেন ২ চ্যানেল ও সোনি liv- এ।





