Header AD

বাংলায় জারি দুর্যোগের ঘনঘটা! হাওয়া অফিসের দাবি, এখনই পিছু হঠছে না বর্ষা

পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন । শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। পুজোপ্রস্তুতিতে মাঝে মধ্যেই বিঘ্ন ঘটাচ্ছে বৃষ্টি । এবার যেন বৃষ্টির থামার কোনও নাম নেই। দফায় দফায় চলছে। আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর বৃষ্টি এখনই থামবে না। বুধ ও বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা রয়েছে আলিপুরদুয়ার জেলার বেশ কিছু এলাকায়। কমলা সর্তকতা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলাতে। শুক্রবার বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এখন প্রশ্ন পুজোতেও কি ভাসতে চলেছে বাংলা?