স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল রাজ্য সরকার। ‘স্বাস্থ্যসাথী’র পর এবার বাংলায় চালু হচ্ছে ‘দুয়ারে হাসপাতাল’। গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার মানুষদের স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়া উদ্যোগ। এই পরিষেবার মাধ্যমে ৭-৮ আসন বিশিষ্ট ভ্রাম্যমাণ হাসপাতাল পৌঁছে যাবে অসুস্থ মানুষের কাছে। এই নতুন উদ্যোগে থাকছে ২১০ টি মোবাইল হাসপাতাল ইউনিট, ইসিজি, রক্ত পরীক্ষা, অনলাইন প্রেশক্রিপশনের ব্যবস্থা। ৩০টি উন্নত ইউনিটে এক্স রে ও আলট্রাসাউন্ডের সুবিধাও পাওয়া যাবে। এই জন্য সরকারি তরফে ব্যয় হচ্ছে প্রায় ১০০ কোটি টাকা। এর ফলে কর্মসংস্থান হবে প্রায় ৪৬২ জনের।
প্রসঙ্গত, দুয়ারে হাসপাতাল প্রকল্পের সঙ্গে যুক্ত থাকবেন চিকিৎসক, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্টরা। পাওয়া যাবে ৫জি সুবিধা। এই প্রকল্পের হাত ধরে প্রত্যন্ত এলাকাগুলোয় পৌঁছে যাবে চিকিৎসার আলো- আশাবাদী ওয়াকিবহাল মহল।





