Header AD

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির তলব দমকলমন্ত্রীর কন্যাকে! আইনজীবীকে সঙ্গে নিয়ে হাজিরা মোহিনী বসুর

Ed Raid in Kolkata

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) র‍্যাডারে দমকলমন্ত্রী সুজিত বসুর কন্যা মোহিনী বসু। মঙ্গলবার ইডি দপ্তরে হাজিরা দিলেন মোহিনী। আইনজীবীকে সঙ্গে নিয়ে মঙ্গলবার দুপুরে সল্টলেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে যান তিনি। প্রায় কয়েক ঘণ্টা হয়ে গিয়েছে এখনও জিজ্ঞাসাবাদ চলছে বলেই খবর। তবে ইডি দপ্তরে ঢোকার আগে সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের উত্তর দেননি মোহিনী। সোমবারই দমকলমন্ত্রীর জামাই রাহুল সিংকে কয়েক ঘণ্টা জেরা করে ইডি। এরপরেই আজ মঙ্গলবার মোহিনী বসুকে ইডির জিজ্ঞাসাবাদ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

পুর নিয়োগ মামলায় ইতিমধ্যে শহরের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মন্ত্রী সুজিত বসুর সল্টলেকের একটি বাড়ি এবং অফিসেও তল্লাশি চলে। তল্লাশি চালানো হয় দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের নাগেরবাজারের বাড়িতেও। শুধু তাই নয়, দমকলমন্ত্রীর ছেলের রেস্তরাঁতেও তল্লাশি চালান আধিকারিকরা। এই দীর্ঘ তল্লাশিতে একাধিক নথি উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উদ্ধার হয় বিপুল নগদ। এরপরেই গত সপ্তাহে মন্ত্রীর স্ত্রী, পুত্র এবং কন্যাকে তলব করে এনরফোর্সমেন্ট ডিরেক্টরেট। ব্যাঙ্কের নথি, ঋণ সংক্রান্ত নথি নিয়ে যাওয়ার কথা বলা হয়। সেই নির্দেশ মতোই মঙ্গলবার দুপুরে আইনজীবীকে সঙ্গে নিয়েই ইডির দপ্তরে হাজিরা দেন মোহিনী বসু।