Header AD

‘রক্ষিতা’ ইঙ্গিতে তীব্র আক্রমণ! মনোনয়ন ঘিরে হিরণকে কটাক্ষ প্রথম স্ত্রী অনিন্দিতার

Hiran Nomination controversy

হাওড়ার শ্যামপুর কেন্দ্র (Shyampur Howrah) থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পর আবারও বিতর্কে জড়ালেন বিজেপি নেতা-অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় ফের প্রকাশ্যে তীব্র কটাক্ষ করেছেন, পাশাপাশি নিশানা করেছেন হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরিকেও।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে প্রথম স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ সম্পূর্ণ না হওয়া সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করার অভিযোগে সমালোচনার মুখে পড়েন হিরণ। এই ঘটনাকে কেন্দ্র করে আইনি জটিলতাও তৈরি হয়। ফলে আসন্ন বিধানসভা নির্বাচনে (Election 2026) তিনি দলীয় টিকিট পাবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে ১৯ মার্চ বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় তাঁর নাম ঘোষণা হওয়ায় জল্পনার অবসান ঘটে। প্রার্থী ঘোষণার পর থেকেই শ্যামপুরে সক্রিয় প্রচারে নেমেছেন হিরণ। এরই মধ্যে মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর নথিতে ‘সঙ্গী’ হিসেবে প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়েছে, যদিও সেখানে ‘আইনত বিবাহিত’ ও ‘আলাদা থাকেন’ বলে উল্লেখ রয়েছে।

এই প্রসঙ্গেই বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় সরব হন অনিন্দিতা। ফেসবুকে তিনি পরোক্ষভাবে প্রশ্ন তোলেন, মনোনয়নপত্রে দ্বিতীয় স্ত্রীর নাম উল্লেখ করা হয়েছে কি না। যদিও তিনি সরাসরি কারও নাম নেননি, তবে তাঁর মন্তব্য যে হিরণ ও ঋতিকাকে লক্ষ্য করেই, তা স্পষ্ট।

এর আগেও মার্চ মাসে প্রার্থী তালিকা প্রকাশের পর অনিন্দিতা জানিয়েছিলেন, তাঁদের এখনও আইনি বিচ্ছেদ হয়নি। সেই অবস্থাতেই হিরণের দ্বিতীয় বিয়ে ও প্রকাশ্য সম্পর্ক নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। নতুন করে মনোনয়ন জমার পর আবারও সেই বিতর্ক সামনে চলে এল।