‘মেলার গান’ গেয়ে আত্মপ্রকাশ অনির্বাণ ভট্টাচার্যের গানের দল হুলিগানিজমের। সেই গান তুমুল জনপ্রিয়তা অর্জন করে। সম্প্রতি তিন ঘোষকে নিয়ে প্যারোডি করে কার্যত নেট পাড়ায় তোলপাড় ফেলে দিয়েছে হুলিগানিজম । এবার মুক্তি পেল তাদের পুজোর গান। মাটির আখরে, মাটির সুরে মা দুগ্গার জয়গান গেয়েছেন তাঁরা । অনির্বাণ ভট্টাচার্য, শুভদীপ গুহ, দেবরাজ ভট্টাচার্য ও গোপীনাথ মুর্মুর কথায়-সুরে ও কন্ঠে হুলিগানিজম(Hooliganism)-এর ‘পূজার গান’ মুক্তি পেয়েছে এস ভি এফ মিউজিক(SVFMusic) থেকে। নতুন গান প্রসঙ্গে অনির্বাণের বক্তব্য, ‘এই গানের মাধ্যমে আমরা দুর্গাপুজোকে ঘিরে মানুষের বিশ্বাস, ইচ্ছাশক্তি ও লড়াইকে লড়াইকে শ্রদ্ধা জানিয়েছি। এই গান একাধারে শিকড়ের কথা বলবে এবং বিশ্বজনীনও বটে।‘ দলের আরেক সদস্য দেবরাজ ভট্টাচার্যের কথায় ‘আমাদের পূজার গান সকলকে এক সূত্রে বাঁধার প্রয়াস।‘





