Header AD

‘বাংলা ভাগ করতে এলে গণতন্ত্রের থাপ্পর দেবেন!’, শান্তিপুরে মমতার নিশানায় পদ্মশিবির

cm shantipur

“বিজেপির শয়তানগুলো বাংলাভাগ করতে এলে কী করবেন? গণতন্ত্রের থাপ্পড় দেবেন। তবেই এরা জব্দ হবে।” শান্তিপুরের নির্বাচনী জনসভা থেকে পদ্মশিবিরকে এই ভাষাতেই নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, “২০২৬ সালে নিজেরাই ক্ষমতায় থাকবে না, আমাদের ভয় দেখাচ্ছে কী! আমার তো একটাই ঠিকানা, বাংলা। তাঁরা ঠিক করে নিন কোথায় থাকবেন।

সোমবার ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে শান্তিপুর স্টেডিয়ামে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভা থেকে বিজেপিকে বিঁধে তিনি বলেন, ‘‘বিজেপি ভাবে হিন্দুধর্ম ওদের কেনা। কত বছর আগে চৈতন্যদেব এসেছিলেন। স্বাধীনতার সময়ে কোথায় ছিলে? তখন তো ইংরেজদের দালালি করেছিলে।’’বিজেপিকে এ রাজ্যের ধর্ম ও রাজনীতির নামে ভেদাভেদ সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর অভিযোগ, ‘‘এই বিজেপিকে ভোট দেবেন? আপনার খাবার কাড়বে। আপনার পোশাক কাড়বে। আপনার ভোটাধিকার কাড়বে। ওরা একা থাকবে নিজেদের মতো ধর্ম তৈরি করে।” এরপর সাধারণের উদ্দেশ্যে তাঁর সতর্কবার্তা, ‘‘ওরা ভোট দিতে বাধা দিতে পারে… বার বার বলে যাচ্ছি। আপনারা সাবধান থাকবেন।’’পাশাপাশি তাঁর আরও সতর্কবার্তা ,” বিজেপি এক টাকা দিতে এলে নেবেন না। সতর্ক করে দিই। আমাদের নাম করেও কেউ ব্যাঙ্কের তথ্য চাইলে দেবেন। ‘টাকা পাঠাব’ বলে অ্যাকাউন্ট নম্বর নেবে। তার পর কার না কার কালোটাকা পাঠাবে। তার পর ইডি-সিবিআই পাঠিয়ে দেবে।”

এদিনের সভা থেকে বিজেপির ভোট জেতার চক্রান্ত ফাঁস করে তৃণমূল নেত্রী বলেন, ‘এরা প্ল্যান করেছে, সকাল থেকে ছড়িয়ে দেবে ‘বিজেপি জিতছে, বিজেপি জিতছে’। আসলে নিজেদের জায়গাগুলোয় আগে কাউন্ট করবে।” সাধারণ মানুষের প্রতি তাঁর আশ্বাস “কিচ্ছু ভাববেন না। মানুষের চোখমুখ যদি বুঝে থাকি, এ বার বেশি আসন নিয়ে ক্ষমতায় আসছে তৃণমূল, ভয় নেই!”