Header AD
Trending

প্রচারের শেষ লগ্নে অন্নপূর্ণা যোজনার ফর্ম বিতরণ ঘিরে ধুন্ধুমার, উত্তরপাড়ায় বিজেপি নেতাকে ‘গণধোলাই’

Annapurna Bhander form distribution

দ্বিতীয় দফার ভোটের (2nd phase Election in Bengal) আগে প্রচারের শেষ দিনে উত্তরপাড়ার সুকান্তনগর এলাকায় অন্নপূর্ণা যোজনার ফর্ম বিতরণ ও পূরণকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, সোমবার দুপুরে কয়েকজন BJP কর্মী বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের ওই প্রকল্পের ফর্ম পূরণ করাচ্ছিলেন এবং ক্ষমতায় এলে প্রতি মাসে আর্থিক সহায়তার প্রতিশ্রুতির কথাও জানাচ্ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, নির্বাচনী বিধি কার্যকর থাকা অবস্থায় এভাবে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণ করানো আদর্শ আচরণবিধির পরিপন্থী। বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে কয়েকজন বিজেপি কর্মী ও এক স্থানীয় নেতাকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং মারধরের ঘটনাও ঘটে বলে অভিযোগ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। স্থানীয় TMC নেতৃত্ব বিজেপির বিরুদ্ধে ভোটের আগে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তুলেছে। যদিও বিজেপির পক্ষ থেকে এখনও এই অভিযোগ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় এলে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। সেই প্রতিশ্রুতিকে কেন্দ্র করেই ভোটের আবহে নতুন করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে।