Header AD
Trending

দিল্লিতে শুরু ইন্ডিয়া জোটের বৈঠক, অস্তিত্বরক্ষার মরিয়া চেষ্টা মমতার! তৃণমূলের একাধিক সাংসদ কি বিজেপির পথে?

india jote

দিল্লির রাজনৈতিক মহলে উত্তাপ ক্রমেই চড়ছে। ইতিমধ্যেই শুরু হয়েছে ইন্ডিয়া জোটের বৈঠক। সেখানে কংগ্রেসের সোনিয়া গান্ধি-রাহুলের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকও। এদিকে নতুন করে চর্চা শুরু হয়েছে তৃণমূল একাংশের সম্ভাব্য দলবদল নিয়ে। বিভিন্ন মহলে জল্পনা ছড়িয়েছে যে, তৃণমূলের একাধিক সাংসদ আজই শাসকদল বিজেপিতে যোগ দিতে পারেন।

এই আবহেই সোমবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিয়েছেন তৃণমূল নেত্রী। রাজনৈতিক মহলের মতে রাজ্যে ভোটে ভরাডুবির পর এটাই তাঁর নিজের এবং দলের অস্বিত্ব টিকিয়ে রাখার মরিয়া প্রচেষ্টা হতে চলছে। এদিকে

সূত্রের দাবি, গত কয়েক দিনে দিল্লিতে তৃণমূলের কিছু অসন্তুষ্ট সাংসদরা একাধিকবার বৈঠক করেছেন। সেখানে উপস্থিত ছিলেন কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghosh Dastidar), শতাব্দী রায় (Shatabdi Roy), অসিত মাল (Asit Mal), প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee), অরূপ চক্রবর্তী (Arup Chakraborty)-সহ আরও কয়েকজন । রাজধানীর বিভিন্ন জায়গায় ছোট ছোট দলে বৈঠক করে তাঁরা ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা করেছেন বলেও দাবি করা হচ্ছে।

এমনকি জানা যাচ্ছে তৃণমূল সাংসদদের অনেকেই আজ সোমবার বিজেপির সঙ্গে বৈঠকে বসেছেন। সূত্র মারফত জানা যাচ্ছে সেখানে রয়েছেন, কাকলি, শতাব্দী, প্রসূন,অসিত, বাপি হালদার, জুন, জগদীশ বাসুনিয়া, কালীপদ সরেন, পার্থ ভৌমিক, শর্মিলা সরকার। বৈঠকে না থাকলেও জানা যাচ্ছে এই দলের সঙ্গে আলোচনা সেরে ফেলেছেন, দেব (Dev), রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee), ইউসূফ পাঠান , শত্রুঘ্ন সিনহার মতো তৃণমূলের হেভিওয়েট সাংসদ।

এদিকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তথাকথিত ‘নতুন তৃণমূল’ গঠনের খবর সামনে আসার পর থেকেই জল্পনা আরও বেড়েছে। বিধানসভায় ঋতব্রতর (Ritabrata Banerjee)নেতৃত্বে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির আলোচনা শুরু হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

অন্যদিকে সোমবার দিল্লিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-রও। ফলে রাজধানীতে রাজনৈতিক তৎপরতা আরও বেড়েছে।

এই পরিস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল (Sunil Bansal)-এর একটি মন্তব্যও রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য তৈরি করেছে। রবিবার তিনি বলেন, “কাউকে বাদ দেওয়ার মানসিকতা নিয়ে চললে হবে না। সমাজের সব হিন্দুকে সংগঠনের আওতায় এনে ঐক্যবদ্ধ করতে হবে।”

তবে উল্লেখযোগ্য বিষয় হল, তৃণমূলের ২১ জন সাংসদ বিজেপিতে যোগ দিতে চলেছেন—এমন দাবির কোনও সরকারি বা স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ এখনও সামনে আসেনি। ফলে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে থাকলেও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিত তথ্যের জন্য অপেক্ষা করতেই হবে।