আমেরিকা ইজরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খমেনেইর মৃত্যু হয়েছে। প্রথমে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন সংঘর্ষে নিহত হয়েছেন খামেনেই। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজমাধ্যমে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যু সংবাদ দেন। যদিও ইরানের তরফে একাধিকবার এই খবর উড়িয়ে দেওয়া হচ্ছিল। অবশেষে রবিবার সকালে খামেনেইর মৃত্যুর খবরে সীলমোহর দিল ইরানের সরকারি সংবাদমাধ্যম। যৌথ বাহিনীর হামলাকে ‘কাপুরুষোচিত ‘ বলে উল্লেখ করেছে তেহরান। খামেনেইর মৃত্যুতে দেশ জুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে।শনিবার সকালে ইরানের ওপর প্রথম আঘাত হানে ইজরায়েল। আমেরিকাও পরবর্তীকালে তাদের সঙ্গে যোগ দেয়। ইজরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হানায় একের পর এক ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়তে থাকে তেহেরানসহ ইরানের অন্যান্য শহরে। পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে খামেনেইর সেনা। শুধু ইজরায়েল নয়, পশ্চিম এশিয়ার যেসব দেশগুলিতে মার্কিন সেনাঘাটি রয়েছে ইরান হামলা চালায় সেই সব দেশেও। সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই, কাতারের দুহাতেও বোমা ফেলে তেহরান। ইরান আগেই নিজের আকাশ সীমা বন্ধ করে দিয়েছিল। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় দুবাই এবং দোহা এয়ারপোর্ট। কালে পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিমান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায়। খালি করে দিতে হয় বিশ্বের উচ্চতম ভবন বুর্জ খালিফা। এই আবহাওয়া শনিবার রাতে নেতানিয়াহু দাবি করেন , হামলায় খামেনেইর মৃত্যু হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সমগ্র এলাকা উড়িয়ে ফেলা হয়েছে বলেও দাবি করেছিলেন তিনি। তার বাহিনীর কাছে নাকি সেই প্রমাণ ছিল। কয়েক ঘন্টা পরে ট্রাম্প সমাজমাধ্যমে লেখেন, ‘ইতিহাসের অন্যতম কুখ্যাত ব্যক্তি খামেনেই। তাঁর বাহিনীর হাতে যাদের অঙ্গহানি বা মৃত্যু হয়েছে তাদের প্রতি ন্যায়বিচার হল।’ যদিও পশ্চিম এশিয়ায় এখনো যুদ্ধের আবহ রয়েছে। বাজছে সাইরেন। কাম অবশ্যই দাবি করেছেন, ইরান সবজতা ও যুদ্ধ বিরতি চাইছে। তিনি খামেনেই বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে ইরানের সেনাবাহিনীকে মিলেমিশে কাজ করার আহ্বান জানিয়েছেন। ইরানের বাসিন্দাদের নতুন করে দেশ গঠনের বার্তাও দিয়েছেন। তবে ইরানের যুদ্ধ এখনই শেষ হচ্ছে না। কারণ ড্রাম জানিয়ে রেখেছেন শান্তিস্থাপনের লক্ষ্যে আরো অন্তত এক সপ্তাহ ইরানে বোমাবর্ষণ চলবে। কামিনী মৃত্যুর পর পাল্টাই রান্না আক্রমণের জাহাজ আরও বাড়ায় কি না, এখন সেদিকেই সারা বিশ্বের নজর রয়েছে।




