Header AD
Trending

SIR আতঙ্কে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যকে চাকরি! মার্চের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যেমাত্রা রাজ্যের

বাংলায় SIR – এর ফলে তৈরি হওয়া আতঙ্ক, ফলশ্রুতিতে শ্রমিকের মৃত্যু হয়েছে এরকম ঘটনা নেহাত কম নয়। এবার সেইসব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে বড়সর পদক্ষেপ করল রাজ্য। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যাযের উপস্থিতিতে মন্ত্রিসভার যে বঠক অনুষ্ঠিত হল , তাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মৃত বা ক্ষতিগ্রস্ত পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে।

প্রশাসন সূত্রে খবর, এই সংক্রান্ত ৬১ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে ৫৬ জনের পরিবার এস আই আর আতঙ্কে প্রাণ হারিয়েছেনবাকি পাঁচ জনের পরিবার প্রবল হয়রনির শিকার হয়েছেন। রাজ্যের ১৪ জেলা থেকে এই পরিবারগুলোকে চিহ্নিত করা হয়েছে। মৃতদের মধ্যে বেশ কয়েকজন বিএলও পরিবারের সদস্যও রয়েছেন। কাজের চাপ সহ্য করতে না পেরে যারা কমিশনের খামখেয়ালির শিকার হয়ে আত্মঘাতী হয়েছেন এমন অভিযোগ ছিল। আগামী মার্চের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়েছে নবান্ন।

ইতিপূর্বে এই পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছিল মমতা বন্দ্যোপাধ্যাযের মানবিক সরকার। যে পরিবারগুলোকে চিহ্নিত করেছে সরকার তাদের প্রয়াত সদস্য হয় অল্প বয়সী বা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন। এবার এই পরিবার গুলোর সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পথে হাঁটল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।