Header AD

‘কলকাতা সবচেয়ে নিরাপদ শহর’, কেন্দ্রের রিপোর্ট উদ্ধৃত করে বললেন মুখ্যমন্ত্রী

দেশের মধ্যে কলকাতাই (Kolkata) সব থেকে নিরাপদ শহর। কালীপুজোর উদ্বোধনে গিয়ে কেন্দ্রের রিপোর্ট উদ্ধৃত করে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। শুক্রবার জানবাজারে এবং শেক্সপিয়ার সরণি থানার সামনে কালী পুজোর উদ্বোধনে গিয়ে তিনি বলেন, এখানে কোনও ঘটনা ঘটলেও আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিই। আপনারা জানেন একটি ঘটনা ঘটেছে, অ্যাকশন হয়েছে। বিজেপি এটাতে রাজনীতি করছে। মেয়েটির বাবা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা আছে। অথচ এরা বলছে এখান থেকে মেয়েকে নিয়ে চলে যান। বাংলা সেফ নয়!”

এরপরই তিনি বিরোধীদের উদ্দেশ্য করে প্রশ্ন করেন, “অসম, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার সেফ? উত্তরপ্রদেশে অত্যাচারিত মেয়ে থানায় গেছে সেখানে পুলিশের হাতে আবার নির্যাতিতা হয়েছে। আমি চাই না এখানে একটাও ঘটনা ঘটুক। ওরা এটা নিয়ে রাজনীতি করছে। বিজেপি ধর্মের নামে অধর্মের রাজনীতি করছে। আমরা বাংলায় সকলকে নিয়ে চলি। এখানে ধর্ম যার যার উৎসব সবার। আমি সব ধর্মের অনুষ্ঠানে যাই। তাতে বিজেপির কী! অন্য রাজ্য যখন কোনও ঘটনা ঘটে তখন গদি মিডিয়া দেখতে পায় না। আর এখানে একটা ছোট ঘটনা ঘটলেও বলে বাংলা সেফ নয়! বাংলা কসমোপলিটন সিটি। এখানে আমরা সবাই মিলেমিশে একসঙ্গে থাকি।”