Header AD

মাধ্যমিকের সময় যান চলাচলে বিধিনিষেধ! বিজ্ঞপ্তি জারি কলকাতা পুলিশের

এই বছরের ২০ জানুয়ারি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিলি করা সম্পূর্ণ হয়েছে । রাজ্যের স্কুলগুলিতে পরীক্ষা শুরু হতে চলেছে ২ ফেব্রুয়ারি থেকে। পরীক্ষার কথা মাথায় রেখে কলকাতা পুলিশের তরফ থেকে ট্র্যাফিক নিয়মে আনা হল কিছু বদল। পরীক্ষার দিনগুলিতে নিয়ন্ত্রিত করা হবে ভারী যান চলাচল। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা বিজ্ঞপ্তি জারি করে সে কথা জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শহরে মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে কলকাতা পুলিশের অধীনে থাকা এলাকায় সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত চলতে পারবে না পণ্যবাহী যান। জরুরি পণ্য যেমন- এলপিজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিকেন্ট, অক্সিজেন, দুধ, ওষুধ, সব্জি, ফল, মাছ ইত্যাদি বহন করছে এমন ভারী যান সকাল ৮টা পর্যন্ত কলকাতার রাস্তায় চলতে পারবে। যেখানে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র রয়েছে, সেখানে যান নিয়ন্ত্রণ করা হবে, এমনকি প্রয়োজনে যানবাহনের পথ ঘোরানো হতে পারে। পাশাপাশি পরীক্ষার জন্য আর যে সব বিধি জারি হয়েছে, সেগুলির সঙ্গে এই নিয়মও প্রযোজ্য থাকবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।