Header AD
Trending

শুভেন্দুর শপথের পর অবশেষে বদল মমতার সোশ্যাল মিডিয়া বায়ো, তবে নেই ‘প্রাক্তন’ শব্দ

mamata bio

রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে অবশেষে নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টের বায়ো বদল করলেন রাজ্যের প্রাক্তন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স—সব প্ল্যাটফর্মেই এতদিন তিনি নিজেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করে রেখেছিলেন। তবে শনিবার Suvendu Adhikari নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই বদলে যায় সেই পরিচয়।

নতুন বায়োতে মমতা লিখেছেন, তিনি পশ্চিমবঙ্গের ১৫তম, ১৬তম ও ১৭তম বিধানসভার মুখ্যমন্ত্রী ছিলেন এবং বর্তমানে তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন। তবে নজর কেড়েছে একটি বিষয়— কোথাও তিনি নিজেকে ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী’ বলে উল্লেখ করেননি।

বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকেই দলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল, তাদের হারানো হয়েছে পরিকল্পিতভাবে। সেই কারণ দেখিয়েই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে অস্বীকার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, “আমরা হারিনি, তাই ইস্তফা দেওয়ার প্রশ্নই নেই।”

ফলাফল ঘোষণার পর সাধারণভাবে আশা করা হয়েছিল, ২০১১ সালের মতোই দ্রুত প্রশাসনিক বদল ঘটবে। সেই সময় বামফ্রন্ট সরকারের পতনের পর তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee) ফল স্পষ্ট হতেই রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছিলেন। কিন্তু ২০২৬ সালের পরিস্থিতি ভিন্ন পথে এগোয়।
শেষ পর্যন্ত রাজ্যপালের নির্দেশে বিধানসভা ভেঙে যাওয়ার পরও মমতার সোশাল মিডিয়া বায়োতে মুখ্যমন্ত্রী পদবী বহাল ছিল। তবে শনিবার বিজেপির নতুন সরকার শপথ নেওয়ার পরই সেই পরিচয়ে পরিবর্তন আসে।