শনিবার সকালে শ্রীনগর শহরের ডাল লেক–এর এক নম্বর ঘাটের পাশে অবস্থিত একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর ছড়াতেই হোটেলে থাকা পর্যটকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দ্রুত হোটেলটি খালি করা হয় এবং আশপাশের এলাকা থেকেও পর্যটকদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়।আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।
প্রাথমিকভাবে হতাহতের কোনও খবর মেলেনি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। শেষ পাওয়া খবরে জানা গেছে, দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।





