Header AD
Trending

লোকসভার আগে নতুন সমীকরণ! ৬ আসনে লড়াই, বাকি জায়গায় বিজেপির পাশে হুমায়ুন

Humayun Azup

বাংলায় বিজেপির প্রথম সরকার গঠনের আবহে রাজ্যের রাজনীতিতে নতুন জল্পনা উসকে দিলেন আম জনতা উন্নয়ন পার্টির (AZUP) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর (Humayun Kabir)। শুভেন্দু অধিকারী-সহ (Suvendu Adhikari) নতুন মন্ত্রিসভার শপথগ্রহণের দিনই ২০২৯ সালের লোকসভা নির্বাচন নিয়ে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে দিলেন তিনি। হুমায়ুনের দাবি, রাজ্যের মাত্র ৬টি আসনে তাঁর দল প্রার্থী দেবে, আর বাকি আসনগুলিতে BJPকে অঘোষিত সমর্থন জানানো হবে।

তিনি জানান, মুর্শিদাবাদের ৩টি, মালদহের ২টি এবং রায়গঞ্জ—এই ৬টি লোকসভা কেন্দ্রকে পাখির চোখ করছে তাঁর দল। বাকি আসনগুলোতে সরাসরি লড়াইয়ে না নেমে বিজেপির পক্ষে অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। একই সঙ্গে মুর্শিদাবাদে তৃণমূলকে (TMC) হারানোর চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন হুমায়ুন। তাঁর বক্তব্য, বহরমপুর থেকে তিনি নিজে জিতবেন এবং জঙ্গিপুর ও বহরমপুরে তাঁর সমর্থিত প্রার্থীদেরও জয়ী করবেন।

তৃণমূল ছেড়ে নতুন দল গড়ার পর এবারের বিধানসভা ভোটে নওদা ও রেজিনগর—দুই কেন্দ্র থেকেই জয় পেয়েছেন হুমায়ুন কবীর। তবে নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হবে তাঁকে। সেই আসনে উপনির্বাচনে ছেলে গোলাম নবী আজাদকে প্রার্থী করার কথাও ঘোষণা করেছেন তিনি। সব মিলিয়ে বিজেপিকে সমর্থনের বার্তা দিয়ে আগামী লোকসভাকে সামনে রেখে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিলেন হুমায়ুন।