Header AD

আসছে ‘সাইয়ারা’র সিকুয়েল! মোহিতের নতুন ছবিতেও অহন থাকায় বাড়ছে জল্পনা

যশরাজ ফিল্মসের (Yashraj Films) ‘সাইয়ারা’ (Saiaara) ছবি দিয়ে স্বপ্নের শুরু করেছেন অভিনেতা অহন পাণ্ডে (Ahan Pandey)। বক্স অফিসে  প্রায় ৫০০ কোটির গণ্ডি পেরিয়েছিল ‘সাইয়ারা’ (Saiaaara)। এই সাফল্যের পর অহনের অনুরাগীরা তাঁকে পরবর্তী কোন ছবিতে দেখা যাবে তা জানতে উৎসুক। ফের অহনকে রোম্যান্টিক হিরোর চরিত্রে  দেখার আশা হয়তো পূরণ হতে চলেছে। সুত্রের খবর, ফের মোহিত সুরির ( Mohit Suri) পরিচালনায় রোম্যান্টিক হিরোর চরিত্রে ধরা দেবেন তিনি। আবারও  এক মিউজিক্যাল লাভস্টোরি নিয়ে আসছেন মোহির এমনটাই খবর । ‘সাইয়ারা’র সিক্যুয়েল কি আনতে চলেছেন পরিচালক?

সেই ব্যাপারে এখনই কিছু জানা না গেলেও, শীঘ্রই  শুরু হতে চলেছে নতুন ছবি নির্মাণের কাজ এমনটাই খবর বিনোদন মহলে। ২০২৬ সালের মাঝামাঝি সময় মুক্তি পেতে পারে এই ছবি ।  অহন পাণ্ডে ও অনিতা পাড্ডা জুটিও দর্শকদের অফুরন্ত ভালোবাসা পেয়েছে প্রথম আবির্ভাবেই। এই নতুন ছবিতে অনিতা আছেন কি না তা এখনও স্পষ্ট নয়। তবে অহনকে পুনরায় মোহিতের ছবিতে দেখার সম্ভাবনা উজ্জ্বল হতেই তাঁর সঙ্গে আনিতাকেও দেখা যাবে বলে আশায় বুক বাঁধছেন অনুরাগীরা।