Header AD

রাজ‍্য সরকারী কর্মীদের পুজোর ছুটির আগেই বেতন, সাম্মানিক! পেনশন পয়লায়

এবছর রাজ‍্য সরকারী কর্মীরাও পুজোর ছুটির আগেই বেতন, সাম্মানিক, মজুরি ও পেনশন পেয়ে যাবেন। মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে এই কথা ঘোষণা করল রাজ্য সরকার। নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৪-২৫ সেপ্টেম্বর রাজ্য সরকারি কর্মীদের বেতন, সাম্মানিক, মজুরি দেওয়া হবে। পেনশন দেওয়া হবে ১ অক্টোবর। লক্ষ্মীর ভান্ডার, জয় বাংলার মতো সরকারি আর্থিক সহায়তা প্রকল্পগুলির প্রাপকেরাও ১ অক্টোবর অনুদানের টাকা পাবেন বলে জানিয়েছে নবান্ন।
প্রসঙ্গত, সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল, পশ্চিমবঙ্গে কর্মরত কেন্দ্রীয় সরকারি দফতরের কর্মীরা সেপ্টেম্বর মাসের বেতন পাবেন চলতি মাসের ২৬ তারিখ। কেন্দ্রের ওই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্য সরকারও তাদের কর্মীদের শারদোৎসবের আবহে আগাম বেতন দেওয়ার ঘোষণা করল। উল্লেখ্য, দুর্গাপুজোর ছুটির দীর্ঘ তালিকা এবং উৎসবের মরসুমের কথা মাথায় রেখেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।