Header AD
Trending

সীমান্ত সুরক্ষায় বিএসএফকে ২৭ কিমি জমি প্রদান, অনুপ্রবেশ ইস্যুতেও কড়া বার্তা শুভেন্দুর

Holding Centre

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরেই বিজেপি সরকার সীমান্ত সুরক্ষায় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-কে জমি দেওয়ার কথা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রীসভা জমি হস্তান্তরে অনুমোদন দিয়েছে। বুধবার তা নিয়ে নবান্ন সভাঘর থেকে সাংবাদিক বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী । এই বৈঠকে রাজ্যের সীমান্ত সুরক্ষায় ২৭ কিলোমিটার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে দেওয়া হল। পাশাপাশি এদিন অনুপ্রবেশ ইস্যুতেও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুভেন্দু বুধবার সকালে উত্তরবঙ্গে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন। বিএসএফ-এর আধিকারিকেরাও তাঁর সঙ্গে ছিলেন। সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে রাজ্যের ২৭ কিলোমিটার দীর্ঘ জমি তুলে দিয়েছেন শুভেন্দু। এর পরেই অনুপ্রবেশ নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, ‘‘বিএসএফ-এর সঙ্গে সুদৃঢ় বন্ধন তৈরি করে আমরা রাজ্য এবং দেশকে সুরক্ষিত করব। ভারত সরকারের পক্ষ থেকে ২০২৫ সালের ১৪ মে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফ-এর হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশিকা পাঠানো হয়েছিল। আমাদের আগের সরকার এক দিকে শরণার্থীদের সিএএ (সুরক্ষা) দেওয়ার বিরোধিতা করেছে। অন্য দিকে, এই গুরুত্বপূর্ণ আইনকে কাজে লাগায়নি। আজ থেকে এই আইন আমরা কার্যকর করলাম।’’

বিএসএফকে সঙ্গে নিয়েই এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ”ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত ৪ হাজার কিলোমিটার। ২২০০ কিমি রয়েছে পশ্চিমবঙ্গেই। এরমধ্যে ১৬০০ কিমি কাঁটাতার রয়েছে। বাকি ৬০০ কিমি কাঁটাতার অসম্পূর্ণ।” তাঁর কথায়, আগের সরকার চাইলেই ৫৫৫ কিমি জমি দিতে পারত। কিন্তু শুধুমাত্র তুষ্টিকরণের রাজনীতির জন্য তা তুলে দেওয়া হয়নি বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। তবে এদিন সেই ২৭ কিমি এলাকাকে সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় জমি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “এটা সবেমাত্র সূচনা। আমাদের দক্ষ আধিকারিকেরা কিছু দিনের মধ্যেই কাজ সম্পূর্ণ করবেন এবং বিএসএফকে সবরকম সাহায্য করবেন।”