Header AD
Trending

ঝড়বৃষ্টির সতর্কবার্তা দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে আপাতত রেহাই

উত্তরবঙ্গের জন্য আপাতত স্বস্তি। নেই বৃষ্টির ভ্রূকুটি । আলিপুর আবহাওয়া দপ্তর সুত্রে খবর, সপ্তাহের শেষে রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে। নতুন করে উত্তরবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা না থাকলেও শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে  একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা আছে। যার জেরে আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে চলতে পারে ঝড়বৃষ্টি ।

হাওয়া অফিস সুত্রে জানা গিয়েছে , বাংলাদেশে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল আপাতত তা শক্তি হারাচ্ছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে চলতে পারে ঝড়বৃষ্টি। শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত । যার জেরে শনিবার পর্যন্ত দক্ষিণের বেশ কিছু জেলায়। চলতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি।

 বৃহস্পতিবার হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। শুক্রবার ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা ও হাওড়ায়। শনিবারের পর থেকে কমতে পারে বৃষ্টি দক্ষিনবঙ্গে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি কম।