Header AD

কাশ্মীরে মর্মান্তিক বাস দুর্ঘটনা! মৃত অন্তত ১৫, আহত বহু

udhampur bus accident

জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir bus accident) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও বহু যাত্রী। সোমবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে উধমপুর জেলার কানোটে গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি যাত্রীবোঝাই বাস রামনগর থেকে উধমপুরের দিকে যাচ্ছিল। পথে পাহাড়ি রাস্তার একটি বিপজ্জনক মোড় ঘোরার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সামাজিক মাধ্যমে এই দুর্ঘটনার কথা জানিয়ে বলেন, ‘স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং আহতদের জন্য সবরকম চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।‘ গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য এয়ারলিফট করার প্রস্তুতিও নেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাস্তার একটি অদৃশ্য বাঁক ঘোরার সময়ই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তাঁর জেরেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।