Header AD

৭ বছর পর বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আসর বসছে ভারতে

২০২৬ সালে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আসর বসছে ভারতের মাটিতে। রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। সোমবার এ কথা জানিয়েছে ব্যাডমিন্টনের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (বিডাব্লুএফ)।

 ২০০৯ সালে  হায়দরাবাদ শহরে হয়েছিল ওয়ার্ল্ড ব্যাডমিন্ট চ্যাম্পিয়নশিপ। সেই শেষ। দীর্ঘ ১৭ বছর পর এই মেগা টুর্নামেন্টের আসর বসবে ভারতে। সংশ্লিষ্ট মহলের ধারণা উঠতি খেলোয়াড়দের কাছে এই প্রতিযোগিতা দেখতে পাওয়া একটা বিরাট সুযোগ। এই খবরে স্বাভাবতই উচ্ছ্বসিত দেশের ক্রীড়ামহল। এই বিষয়ে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি সঞ্জয় মিশ্র বলেন, “আমরা আশ্বস্ত করছি, ভারত এই টুর্নামেন্টের আয়োজনে কোনও খামতি রাখবে না।  দিল্লিতে ব্যাডমিন্টন তারকাদের স্বাগত জানানোর জন্য আমরা তৈরি।” প্রসঙ্গত, চলতি বছর প্যারিসে ব্যাডমিন্টন  বিশ্ব চ্যাম্পিয়নশিপে মোট ১৫টি পদক জিতেছে ভারত। এর মধ্যে একাই পাঁচটি পদক জিতেছেন পিভি সিন্ধু।