Header AD

ঘুম ভাঙল ব্যারেন দ্বীপ আগ্নেয়গিরির, অঞ্চলে অনুভূত হল ভূমিকম্প

চলতি মাসে দ্বিতীয় বার  জেগে উঠল ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। আন্দামান দ্বীপপুঞ্জের (Andaman & Nicobar Island) ব্যারেন দ্বীপে (Barren Island) অবস্থিত এই আগ্নেয়গিরি। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় নৌ সেনার (Indian Navy) তরফে শেয়ার করা হয়েছে এই সংক্রান্ত একটি ভিডিও। আর সেটা হতেই হু হু করে ছড়িয়ে পড়ে সেই ভয়ংকর দৃশ্য। যে ভিডিও প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, জ্বালামুখ থেকে ক্রমাগত গড়িয়ে পড়ছে ফুটন্ত লাভা। গরম ছাই ঘন কালো হয়ে উঠছে আকাশে। প্রবল বিস্ফোরণের জেরে এই অঞ্চলে ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর।

২০১৭ ও ২০১৮ সালেও সক্রিয় হইয়েছিল এই আগ্নেয়গিরি। ফের ২০২৫ এ পুনরাবৃত্তি ঘটল তার। সমুদ্রপৃষ্ঠ থেকে এই আগ্নেয়গিরির উচ্চতা ৩৫৪ মিটার। ১৭৮৯ সালের পর ১৯৯১ সালে বড় অগ্নুৎপাত ঘটেছিল। পাখি এবং জীব জন্তুদের এইখানে অবাধ বিচরণ। ফলে অগ্নুৎপাতের  ছাই এবং গ্যাস ওই অঞ্চলের বন্যপ্রাণকে ধ্বংস করতে পারে বলে মনে করছেন পরিবেশবিদরা। তবে মানুষের এখনই আতঙ্কিত হাওয়ার কারণ নেই।  প্রশাসনের তরফেও কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে ভারতের নৌসেনা ও জি এস আই ওই অঞ্চলের গতিবিধির ওপর ক্রমাগত নজর রাখছে।