Header AD

আফ্রিকা থেকে আরও ৯ চিতা এল কুনোয়, ভারতে মোট সংখ্যা বেড়ে ৪৮

মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে আবারও সুখবর। দক্ষিণ আফ্রিকার বতসোয়ানা থেকে আরও ৯টি চিতা ভারতে আনা হয়েছে। ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে করে চিতাগুলিকে বতসোয়ানা থেকে গোয়ালিয়রে নিয়ে আসা হয়। সেখান থেকে তাদের কুনো জাতীয় উদ্যানে স্থানান্তরিত করা হয়েছে।

নতুন করে আসা ৯টি চিতার মধ্যে ৬টি স্ত্রী ও ৩টি পুরুষ। শনিবারই তারা ভারতে পৌঁছেছে বলে জানা গেছে।

এই নতুন সংযোজনের ফলে দেশে চিতার সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮। চিতা পুনর্বাসন প্রকল্পের আওতায় গত চার বছরে ধাপে ধাপে আফ্রিকা থেকে চিতা আনা হচ্ছে। এটি তৃতীয় দফায় চিতা আনা।

তবে বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নতুন পরিবেশের সঙ্গে তাদের মানিয়ে নেওয়া। আগের দফায় আনা বেশ কয়েকটি চিতা অসুস্থতা ও অন্যান্য কারণে মারা গিয়েছিল। ফলে এবার তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে প্রশাসন বিশেষ সতর্ক রয়েছে।

প্রকল্পের সাফল্য নির্ভর করছে চিতাগুলি কত দ্রুত ভারতীয় আবহাওয়া ও পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে, তার উপর।