Header AD
Trending

‘ভবানীপুরে ৬০ হাজার নাম বাদ দিচ্ছে, ১ ভোটে হলেও জিতব’ কমিশন ও বিজেপিকে চ্যালেঞ্জ মমতার

mamata campaign

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেছেন, ভবানীপুর বিধানসভায় বিশেষ নিবিড় সংশোধনী (SIRinBengal) প্রক্রিয়ার কারণে প্রায় ৬০ হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ছে। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হোলি ও দোল উৎসব উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে আসন্ন নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশন ও কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। মমতা বলেন, ‘আমি শক্‌ড, এরা অমানবিক, ভিনডিকটিভ কাজ করছে। ভীরু মানুষ পিছন থেকে লড়াই করে। ওরা জেনেশুনে নাম কেটেছে। আমার ভবানীপুর বিধানসভা ছোট একটি কেন্দ্র। আমার কেন্দ্র থেকে ৬০ হাজার ভোট কাটা হচ্ছে। কিন্তু তার পরও আমি বলছি, আমি ভবানীপুর থেকে জিতব, এক ভোটে হলেও জিতব।’
তিনি নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় শাসকদলকে পক্ষপাতদুষ্ট হিসেবে অভিযুক্ত করেন এবং দাবি করেন যে, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার বিপন্ন। মমতা আরও বলেন, “ভোটারদের নাম যাচাই ছাড়াই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অনেক সত্যিকারের ভোটারের নাম কেটে গিয়েছে।”ভোটারদের নাম ভ্যানিশ করা হচ্ছে’, নাম না করে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন তিনি।

মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, বাংলায় মোট ১ কোটি ২০ লাখ মানুষ ভোটাধিকারের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। তিনি বলেন, কমিশনের কিছু কর্মকর্তার ভূমিকা বিজেপির পক্ষে কাজের মতো মনে হচ্ছে।

এছাড়াও ভবানীপুরে একটি জৈন মন্দির নির্মাণের অনুরোধ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, নিউটাউনের বিশ্ব বাংলা গেটের পাশে জমি দেওয়া হবে এবং মন্দির নির্মাণের জন্য সেখানে ব্যবস্থা করা হবে। জৈন কমিটি একটা অনুরোধ করেছিল নিউটাউনে জমি চাই । জৈন মন্দির তৈরির জন্য। বিশ্ব বাংলা গেটের পাশে জমি দেওয়া হবে। আপনারা মন্দির তৈরি করুন।”