Header AD
Trending

পুলিশের গাড়ি থেকেই ব্যাটারি চুরি, তদন্তে নেমেছে সার্ভে পার্ক থানা

promoter murder

বাইপাসের কাছে দাঁড় করানো একটি পুলিশের গাড়ি থেকে ব্যাটারি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ। তবে খোদ পুলিশের গাড়ি থেকে কীভাবে ব্যাটারি উধাও হয়ে গেল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি সাধারণত তিনজন চালক পালা করে চালান। তাঁদের মধ্যে একজন গাড়িটিকে সার্ভে পার্ক এলাকার ইস্ট রাজাপুর রোডে পার্ক করে রেখে যান। রাতে গাড়িটি পার্ক করে রেখে তিনি সেখান থেকে চলে যান। পরের দিন ডিউটিতে থাকা এক পুলিশকর্মী গাড়িটি পরীক্ষা করতে গিয়ে দেখেন, ভিতর থেকে ব্যাটারি নেই। বিষয়টি নিয়ে ওই চালকের সঙ্গে কথা বললেও কোনও স্পষ্ট তথ্য মেলেনি। এরপর ঘটনাটি ইস্ট ডিভিশনের ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের জানানো হয়।

উচ্চপদস্থ কর্তাদের নির্দেশে পুলিশ আশপাশের এলাকায় ব্যাটারির খোঁজ শুরু করে। তবে এখনও পর্যন্ত তার কোনও হদিশ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গাড়িতে চালক না থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা ব্যাটারি খুলে নিয়ে পালিয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে, যাতে দুষ্কৃতীদের শনাক্ত করা যায়।