এ বছরের অস্কারের মঞ্চে (Academy Awards) সবচেয়ে বেশি আলোচনায় ছিল দুটি সিনেমা— সিনার্স ( Sinners) এবং ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার (One Battle After Another)। মনোনয়নের তালিকায় এই দুই ছবিই সবচেয়ে বেশি বিভাগে জায়গা করে নেয়। বিশেষ করে রায়ান কুগলার (Ryan Coogler) পরিচালিত সিনার্স (১৬টি বিভাগে মনোনীত হয়ে নতুন রেকর্ড গড়ে, যা টাইটানিক (Titanic) ও লা লা ল্যান্ড (La La Land)-এর আগের নজিরকেও ছাপিয়ে যায়।
সেরা ছবির পুরস্কার পেল ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
তবে শেষ পর্যন্ত সেরা ছবির সম্মান জিতে নেয় ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। ছবিটি পরিচালনা করেছেন পল থমাস অ্যান্ডারসন (Paul Thomas Anderson), যিনি সেরা পরিচালকের পুরস্কারও পান। পাশাপাশি সিনেমাটি সেরা সম্পাদনার পুরস্কারও অর্জন করে। রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি এই অ্যাকশন থ্রিলারে এক প্রাক্তন বিপ্লবী ববের গল্প দেখানো হয়েছে। তার মেয়ে উইলা অপহৃত হওয়ার পর শুরু হয় তাকে উদ্ধারের টানটান লড়াই। ছবিটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিল।

‘সিনার্স’-এর সাফল্য ও সেরা অভিনেতা
১৯৩২ সালের মিসিসিপিকে পটভূমি করে নির্মিত অলৌকিক হরর থ্রিলার সিনার্স-এ ভ্যাম্পায়ারের বিরুদ্ধে লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে। এই ছবির জন্য সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জেতে এবং ছবির প্রধান অভিনেতা মাইকেল বি জর্ডন (Michael B. Jordan) সেরা অভিনেতার অস্কার পান।

সেরা অভিনেত্রী
সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জেসি বাকলে (Jessie Buckley), চলচ্চিত্র হ্যামনেট (Hamnet)-এ অভিনয়ের জন্য। এই সিনেমাটি ম্যাগি ও ফরেলের (Maggie O’Farrell) জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত, যেখানে উইলিয়াম শেক্সপীয়ার (William Shakespeare) ও তাঁর স্ত্রী অ্যাগনেস হ্যাথওয়ের আবেগঘন গল্প দেখানো হয়েছে।

মনোনয়নে ছিল যে সব সিনেমা
এবার সেরা ছবির বিভাগে মনোনয়ন পেয়েছিল আরও কয়েকটি আলোচিত সিনেমা—
- Sentimental Value
- The Secret Agent
- Marty Supreme
- Hamnet
- Frankenstein
- F1: The Movie
- Bugonia
- Train Dreams
ভারতের ছবি শেষ পর্যন্ত বাদ
ভারতের চলচ্চিত্র হোমবাউন্ড (Homebound), যা প্রযোজনা করেছেন করণ জোহর (Karan Johar) এবং পরিচালনা করেছেন নীরজ ঘায়ান (Neeraj Ghaywan), প্রথমে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের শর্টলিস্টে ছিল। তবে চূড়ান্ত মনোনয়নে জায়গা পায়নি।
অনুষ্ঠান ও বিতর্ক
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৌতুক অভিনেতা কোনান ও ব্রায়েন (Conan O’Brien)। এ বছর উপস্থাপনার দায়িত্বেও ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তবে ‘ইন মেমোরিয়াম’ অংশ নিয়ে বিতর্ক তৈরি হয়। প্রয়াত বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্রর (Dharmendra) নাম সেখানে না থাকায় ভারতীয় চলচ্চিত্রমহলে হতাশা ছড়ায়। অথচ অতীতে অস্কার মঞ্চে শশী কাপুর (Shashi Kapoor), শ্রীদেবী (Sridevi), ইরফান খান (Irrfan Khan) এবং ভানু আথাইয়ার (Bhanu Athaiya) মতো ভারতীয় শিল্পীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছিল। এই ঘটনায় অনেক ভক্তই সামাজিক মাধ্যমে অসন্তোষ প্রকাশ করেছেন।





