Header AD

শুক্রবার TMC-র ইস্তাহার প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবার কী কী চমক থাকছে?

mamata banerjee

শুক্রবারই তৃণমূল কংগ্রেসের ( Trinamool Congress)নির্বাচনী ইস্তেহার (tmc manifesto 2026) প্রকাশ করবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ানের উপর জোর থাকবে বলে খবর। নারী সুরক্ষা, SC-ST, যুব, শিল্প এবং কর্মসংস্থানে গুরুত্ব দেওয়া হবে ইস্তেহারে। স্বাস্থ্যক্ষেত্রে কিছু চমক থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এদিন বিকেল চারটেয়, কালীঘাটের বাড়ি থেকে ইস্তেহার প্রকাশ করবেন তিনি। উপস্থিত থাকতে পারেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের (TMC) শীর্ষ নেতারা।

শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি, বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে বাঙালিদের উপর বাংলা বিরোধীদের অত্যাচারের কথাও তুলে ধরা হতে পারে রাজ্যের শাসক দলের ইস্তাহারে। গত ১৫ বছরের উন্নয়ন থেকে শুরু করে আগামী ৫ বছরের কাজের পরিকল্পনাও থাকছে ইস্তাহারে। নারী ক্ষমতায়নের পাশাপাশি যুব সম্প্রদায়ের জন্য নতুন সুযোগের কথাও বলা হবে। মহিলা, যুবদের জন্য আলাদা করে ইস্তাহার প্রকাশ করবে তৃণমূল। এত বছরে শাসকদলের উন্নয়নমূলক কার্যকলাপের খতিয়ান থাকছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য আলাদা আলাদা প্রকল্পের উপর আরও বেশি করে জোর দেওয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে। ইশতেহারে থাকবে চা বাগানের জন্য নতুন প্রতিশ্রুতি। শিল্পের জোয়ার নিয়ে পরিকল্পনা থাকতে পারে ইশতেহারে।তৃণমূলের ইশতেহারে থাকতে পারে সামাজিক কল্যাণ কর্মসূচির উল্লেখ। থাকতে পারে শিক্ষক শিক্ষিকা নিয়োগ নিয়ে প্রতিশ্রুতি।থাকতে পারে শূন্য পদে নিয়োগ নিয়ে বার্তাও। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষকবন্ধু, যুবসাথীর পর কোনও নতুন প্রকল্পের প্রতিশ্রুতি শাসক দলের তরফে দেওয়া হয়, কি-না সেদিকেও নজর থাকবে।

নির্বাচন কমিশন ইতিমধ্যেই বঙ্গে ভোট (Election2026) ঘোষণা করেছে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দুদফায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। পাহাড়ের তিন আসন ছেড়ে, একযোগে ২৯১ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। এবার নজরে নির্বাচনী ইস্তেহার। তৃণমূল কংগ্রেস, বরাবরই নির্বাচনী ইস্তেহারে চমক রেখেছে। ২০২১ সালের নির্বাচনী ইস্তেহার নজর কেড়েছিল বিশেষভাবে। সেরকম ভাবে নজর কেড়েছিল একুশের ভোটের আগের স্লোগানগুলি। এবার ভোটের নির্ঘণ্ট সামনে আসার আগেই তৃণমূল কংগ্রেস যুবসাথী প্রকল্প শুরু করে দিয়েছে। ভোটের আগেই, ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেছে রাজ্যবাসীর কাছে।