Header AD

‘বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে বিজেপি, বাইরে থেকে ভোটার ঢোকাচ্ছে!’ বালুরঘাটে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

jhalda ab

মঙ্গলবার নির্বাচনী প্রচারে বালুরঘাটে জনসভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখান থেকে আবারও অভিষেক একযোগে নিশানা করলেন কেন্দ্রের বিজেপি সরকার ও কমিশনকে। তিনি বলেন, ‘জনবিরোধী সরকার বিজেপি। SIR-এর নামে আতঙ্ক ছড়িয়েছে। বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে সেই চেষ্টা করছে।দিল্লি, বিহার ও উত্তরপ্রদেশ থেকে বাংলার বিভিন্ন প্রান্তে ভোটার ঢোকাচ্ছে। কাল কমিশনে গিয়ে অভিযোগ জানাই। আজও জানতে পারলাম বিহার থেকে মেদিনীপুরে ৮০০ নাম যোগ করা হয়েছে।” তাঁর বিস্ফোরক অভিযোগ, “বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে বিজেপি।” একইসঙ্গে বালুরঘাটে বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder) চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, “গত কয়েকবছরে বালুরঘাটের যুবক যুবতীদের জন্য এখানকার সাংসদ কী করেছেন তার খতিয়ান দিক।”

এদিনের সভা থেকে তিনি অভিযোগ করেন, “বিজেপি আমলে ভারতের অর্থনীতি রসাতলে গিয়েছে।” এলাকার বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে ওপেন চ্যালঞ্জ করে তিনি গর্জে ওঠেন, “এলাকার যুবক যুবতীদের জন্য বিজেপির সরকার ১০ পয়সার কাজ করেছে কিনা দেখান।আমি আমাদের সরকারের রিপোর্ট কার্ড পেশ করে যাচ্ছি। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন।”

সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দক্ষিণ দিনাজপুরে তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান পেশ করেন।রাস্তাঘাট, সুপার স্পেশালিটি হাসপাতাল, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেতু, বিএসএফ ক্যাম্প সহ একাধিক উন্নয়নমূলক কর্মসূচির কথা জানান তিনি।পাশাপাশি ফের তৃণমূল ক্ষমতায় আসলে উন্নয়ন মূলক কর্মসূচি হিসাবে কী কাজ করা হবে তাও জানান। তিনি বলেন, বালুরঘাটে মেডিক্যাল কলেজ, অন্তত দুটো কোল্ড স্টোরেজ হবে। তৃণমূল চতুর্থবার ক্ষমতায় এলে এই কাজে অগ্রাধিকার দেওয়া হবে।” দক্ষিণ দিনাজপুরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাধারণ মানুষের কাছে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদনও জানান অভিষেক।