Header AD

ঝড়-বৃষ্টি কমলেই দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, এপ্রিলেই কলকাতায় পারদ ছুঁতে পারে ৩৬°

Climate of west bengal

দক্ষিণবঙ্গ জুড়ে সাম্প্রতিক ঝড়বৃষ্টি ও কালবৈশাখীর প্রভাব ধীরে ধীরে কাটতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের (Alipore weather Office) পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই আকাশ পরিষ্কার হবে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে শুরু করবে তাপমাত্রা। এপ্রিলের প্রথম সপ্তাহেই গরমের প্রকোপ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্চের শেষদিকে ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণ ও উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি হয়েছিল, যার ফলে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে শীতের আবহ অনুভূত হয়েছিল। তবে সেই স্বস্তি আর দীর্ঘস্থায়ী হচ্ছে না। আগামী কয়েক দিনের মধ্যেই তাপমাত্রা দ্রুত বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (Districs of Bengal) সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৬ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। কলকাতায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলের বাঁকুড়া ও পুরুলিয়ার মতো জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে।

অন্যদিকে, উত্তরবঙ্গেও তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। যদিও সেখানে এখনই দুর্যোগ পুরোপুরি কাটছে না। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। মালদহ ও দুই দিনাজপুরেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। সব মিলিয়ে, বসন্তের শেষ লগ্নেই রাজ্যে গরমের দাপট বাড়তে চলেছে। মধ্য এপ্রিল নাগাদ পরিস্থিতি আরও কতটা তীব্র হবে, তা নিয়েও ইতিমধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে।