Header AD

‘কথা দিচ্ছি, একটা লোককেও বাংলা থেকে তাড়াতে দেব না’ চকাদহে প্রতিশ্রুতি মমতার

cm chakdah

চূড়ান্ত সাপ্লিমেন্টারি তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে কমিশন (Election Commission Of India)। তাতে দেখা যায়, বিচারাধীন তালিকা থেকে বাদ গিয়েছে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ নাম। এই নিয়ে মঙ্গলবার চাকদহের জনসভা থেকে কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি গর্জে উঠে বললেন, ‘অনেক নাম বাদ গিয়েছে, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায়। উকুন বেছে বেছে নাম বাদ দিয়েছে। বাগদায় মতুয়াদের নাম বাদ দিয়েছে। গাইঘাটা, চাকদহ, হরিণঘাটাতেও বাদ দিয়েছে। আমার ভবানীপুর কেন্দ্র থেকেও ৪০ হাজারের নাম কেটে বাদ দিয়েছিল।” এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি ‘একজনকেও বাংলা থেকে তাড়াতে দেব না।”

মঙ্গলবার নদিয়ার চাকদহে নির্বাচনী জনসভা (Election Campaign)করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে এসআইআর-এ (SIR)নাম কাটা নিয়ে ফের সরব হন তিনি। চূড়ান্ত তালিকায় কত নাম উঠেছে এবং কত বাদ গিয়েছে তা এখন স্পষ্ট নয়। এপ্রসঙ্গে তাঁর বক্তব্য,” এখন দেখতে হবে,কতজনের নাম রেখেছে, কতজনের বাদ দিয়েছে। ৩২ লক্ষ নাম উঠে গেছে । আর বাকিটা আমাদের চেষ্টা করতে হবে। ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করবেন, করেছেন নিশ্চয়ই সবাই। দল আপনাদের ল-ইয়ার দেবে ও আপনাদের সাহায্য করবে’ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, ‘একজনকেও বাংলা থেকে তাড়াতে দেব না। একদিকে নাম কাটছে, অন্যদিকে ভোট লুঠছে। ‘ এসআইআরে নাম বাদ নিয়ে এইভাবেই আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী।

সভা থেকে বিজেপি ও কমিশনের বিরুদ্ধে ক্ষুরধার আক্রমণ শানিয়ে তিনি বলেন, “আড়াইশো লোক মারা গিয়েছেন এসআইআর করতে গিয়ে। তাঁদের দিকে একটু তাকান। কারও নাম উঠেছে, কারও ওঠেনি। সে-ও আপনাদের প্রতিবেশী। আপনাদের লাইনে দাঁড় করিয়েছে। আপনারাও ভোটের লাইনে দাঁড়িয়ে এই অসম্মানের বদলা নিন। গণতন্ত্রের মাধ্যমে একটা করে ভোট দিন। একটা করে বদলা নিন। যাতে আগামী দিন বাংলাকে দখল করতে না পারে।”

সভা থেকে সাধারণ মানুষের কাছে তাঁর আবেদন, “বাংলায় বিজেপিকে শূন্য করতে হবে, কোনও দলকে একটি ভোটও নয়। এ বারের ভোট ঠিকানা, গণতন্ত্র, ভাষা বাঁচাবার।” সম্মান বাঁচানোর লড়াই।