Header AD

‘৪ ঘণ্টা স্ক্রুটিনিতে আমাকে জ্বালিয়েছে! ’মনোনয়ন ঘিরে বিস্ফোরক অভিযোগ মমতার

cm siuri

‘‘আমার মনোনয়ন নিয়ে ৪ ঘণ্টা স্ক্রুটিনিতে আমাকে জ্বালিয়েছে। আমি ছেড়ে দেব এদের? আপনারা ছাড়লেও আমি ছাড়ব না এদের।’’ সিউড়ির নির্বাচনী জনসভা থেকে কমিশনের বিরদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একি সঙ্গে এদিনের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) কটাক্ষ করে তৃণমূল নেত্রী বলেন, মোদীজি বলছেন, উনি ২৯৪টি আসনের প্রার্থী। ঠিক আছে। তা হলে আপনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিন। দিয়ে বলুন, আমি বাংলার মুখ্যমন্ত্রী হব। আমাকে ২৯৪ আসনে ভোট দিন। দেশের প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী? বলে দিন। আপনি তো বাংলায় বহিরাগত।’’ এই কথার সূত্র ধরেই সভা থেকে মমতার হুঙ্কার, “আগে দিল্লি সামলান তারপর বাংলার দিকে তাকাবেন।”

বাংলাজুড়ে নির্বাচনী প্রচারের উত্তাপ এখন তুঙ্গে। নির্বাচনের দিন যত এগোচ্ছে প্রচারের পারদ ততই চড়ছে। সোমবার বীরভূমের সিউড়িতে দলীয় প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন তৃণমূল নেত্রী। সেখান থেকেই এসআইআর (SIR) সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান তৃণমূল নেত্রী। সভা থেকে কেন্দ্রকে কটাক্ষ করে তিনি বলেন, “আমরা ভোটের প্রতিশ্রুতিতে ভাঁওতা দিই না। বিহারে ভোটের আগে আট হাজার টাকা দিয়ে পরে ফেরত নিচ্ছে। আমি ভিডিয়ো দেখাতে পারি। তিন হাজার দেবে বলছে। কখনও এক হাজার টাকা দিয়েছো?’’

উল্লেখ্য এদিনের সভা থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) নিশানা করেন তিনি। তিনি বলেন, ‘‘কাল একজন বলেছেন, উত্তরপ্রদেশের মতো এখানে বুলডোজ়ার চলবে। মানেটা কী? আমি বুলডোজ়ার-রাজনীতিতে বিশ্বাস করি না। ভালবাসার নীতিতে বিশ্বাস করি।’’সভা থেকে তাঁর সংযোজন, ‘‘যারা বাংলায় কথা বললে মারো, তারা কী ভাবে ভোট চাও এখানে?’’এসআইআরকে ‘বিগ স্ক্যাম’ বলে মন্তব্য করেন মমতা। তিনি বলেন, ‘‘এত বড় জুমলা এর আগে হয়নি। ভোটার কাটার ষড়যন্ত্র। কেউ বিজেপিকে ভোট দেবেন না।’’ তিনি আরও বলেন, ‘‘তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছো? তোমার নেতারা হলদিয়া বন্দর থেকে কত টাকা তোলে? কত টাকা যায় দিল্লি? সৌজন্যের খাতিরে আর বলছি না। ইশারাই কাফি… বুঝে নাও।’’

বিজেপির চাকরি দেওয়ার প্রতিশ্রুতিকে কটাক্ষ করে এদিনের সভা থেকে গর্জে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘বিজেপি দেবে চাকরি? রেলে গ্যাংমান নিয়েছে? সেনায় পদ খালি। তার পরেও বলছে চাকরি দেবে! চাকরি দেব আমরা।’’ সিউড়ির সভা খোঁচা তৃণমূলনেত্রীর,‘‘মোদীবাবুকে জিজ্ঞাসা করুন, কর্মসংস্থানের কী হল। আপনারও তো ১২ বছর হল। ২ কোটি চাকরি কোথায় গেল? আর আমদের প্রশ্ন? আমরা শূন্যপদ পূরণ করতে গেলেই কোর্টে কেস দেয়। যাতে চাকরিগুলো আটকে যায়। এখন চাকরির কথা! এ সব ছলনা আর বাংলার মানুষের সঙ্গে করো না।’’ সভা থেকে তাঁর হুশিয়ারি, ” বাংলার দিকে চোখ তুলে তাকালে মানুষ চোখ উপড়ে নেবে।”