Header AD

‘যদি ভয় দেখায়, ভয় পাবেন না’, প্রার্থী-নেতা-কর্মীদের মনোবল বাড়াতে বার্তা অভিষেকের

“৪ মের পর পুরসভা ভোট। নিজের ওয়ার্ড থেকে বিধানসভায় লিড দিলে আগামী নির্বাচনে আপনাকে দল টিকিট দেবে। আর লিড দিতে না পারলে কলকাতার কোনও দাদা/মন্ত্রীকে ধরে বা কারও পা ধরে আগামী পুরো ভোট টিকিট দেবে না দল” দলীয় প্রার্থীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে দলীয় নেতা-কর্মী- কাউন্সিলরদের বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের সাংসদ, বিধানসভা ভোটের দলীয় প্রার্থী, বিএলএ, ভোটের সঙ্গে যুক্ত সাংগঠনিক স্তরের ভারপ্রাপ্ত প্রায় ৩০ হাজার নেতার সঙ্গে মঙ্গলবার সন্ধেয় ভার্চুয়াল বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর সেখানেই তিনি বলেছেন “স্ট্রংরুমে রাখা ইভিএম এর উপর সতর্ক নজর রাখতে হবে। বিহারে প্রায় প্রতিটি কেন্দ্রে কিছু ইভিএম বদল করে জিতেছে বিজেপি। এখানেই তা করতে দেওয়া হবে না”। এর সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম করেই তিনি বলেছেন “যদি ভয় দেখায় ভয় পাবেন না”।বঙ্গভোটের আর হাতে গোনা কয়েকদিন বাকি।

আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন। রাজ্যের ১৫২টি কেন্দ্র ভোট (West Bengal Assembly Election) হবে। তার আগে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, ‘কমিশনের এক পর্যবেক্ষক হোয়াটস অ্যাপের মাধ্যমে আমার এবং আমার স্ত্রীয়ের গাড়ি পরীক্ষার নির্দেশ দিচ্ছে। বিষয়টি নিয়ে আইনের দ্বারস্থ হব।’ এক্ষেত্রে বিজেপি কেন বাদ তা নিয়েও সরব হন সাংসদ। উল্লেখ্য, ভোটের (West Bengal Assembly Election) মুখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তাঁর স্ত্রীর গাড়ি তল্লাশির নির্দেশ কমিশনের! সম্প্রতি তৃণমূলের তরফে এমনই একটি হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট প্রকাশ্যে আনা হয়েছে। যা নিয়ে বিতর্কের মুখে নির্বাচন কমিশন। এবার এই ইস্যুতে সুর চড়ালেন ডায়মন্ড হারবারের সাংসদ। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ করারও হুঁশিয়ারি তাঁর। শুধু তাই নয়, আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেলের গ্রেপ্তারি নিয়েও সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এদিনের বৈঠকে একাধিক ইস্যুতে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে আগামী নির্বাচনের দিকে তাকিয়ে সমস্ত নেতা-কর্মীদের একযোগে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। সাংসদ বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময় নিজেদের সমস্ত ইগোকে দুরে রাখুন।’ শুধু তাই নয়, সমস্ত মতপার্থক্য ভুলে আগামী ১৫ দিন ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।