Header AD

দিদি আপনার পাশে আছি! ‘গণতন্ত্রের সবচেয়ে কঠিন যুদ্ধে’ মমতাকে সমর্থন কেজরিওয়ালের

Mamata Kejriwal phone conversation

বাংলায় প্রথম দফার ভোটের (Election in Bengal) ঠিক আগের দিন রাজনৈতিক মহলে নতুন তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন আম আদমি পার্টির (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তিনি ফোনে কথা বলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে এবং তাঁর প্রতি পূর্ণ সমর্থন জানান।

বুধবার সামাজিক মাধ্যমে এক পোস্টে কেজরিওয়াল জানান, মমতাদিদির সঙ্গে ফোনে তার কথা হয়েছে। তাঁর মতে, মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক রাজনৈতিক লড়াই লড়ছেন, যা দেশের গণতন্ত্রের দিক থেকেও তাৎপর্যপূর্ণ। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করেও শেষ পর্যন্ত জয়ী হতে পারবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

এর আগে মহিলা সংরক্ষণ বিল (woman reservation Bill) নিয়ে বিরোধীদের আপত্তির জেরে লোকসভায় চাপে পড়ে কেন্দ্রীয় সরকার। বিশেষ করে আসন পুনর্বিন্যাসের বিষয়টি নিয়ে বিরোধীরা সরব হয়েছিল। এই পরিস্থিতিতে বাংলার নির্বাচনী আবহে মমতার পাশে কেজরিওয়ালের অবস্থানকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

উল্লেখ্য, সম্প্রতি ভবানীপুরে নিজের প্রচার কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, প্রশাসনিক নানা সিদ্ধান্তের পিছনে বিজেপির প্রভাব রয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে বিরোধী শিবিরের এক নেতার সমর্থন নতুন মাত্রা যোগ করেছে রাজ্যের রাজনৈতিক লড়াইয়ে।