Header AD
Trending

ভোটকে ঘিরে উত্তেজনা! কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে হিংসার অভিযোগ, তোপ অভিষেকের

ab howrah

উদয়নারায়ণপুরে এক বৃদ্ধের মৃত্যুকে ঘিরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। দাবি করা হচ্ছে, বাহিনীর ধাক্কায় তিনি মাটিতে পড়ে যান এবং পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ ভোটার ও মহিলাদের ওপর লাঠিচার্জের অভিযোগও সামনে এসেছে। সাতগাছিয়ায় এক শিশুর আহত হওয়ার ঘটনাও ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।এই পরিস্থিতিতে নিজের এক্স হ্যান্ডেলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি অভিযোগ করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর অধীনস্থ বাহিনী “অমানবিক” আচরণ করছে এবং কার্যত বিজেপির ব্যক্তিগত বাহিনীতে পরিণত হয়েছে। তাঁর বক্তব্য, বাংলার মানুষকে ভয় দেখাতে এবং দমন করতে এই বাহিনীকে ব্যবহার করা হচ্ছে।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) হুঙ্কার দিলেন, ‘বাংলায় ঘুরে বেড়ানো জল্লাদদের বলছি, তোমরা কোন রাজ্য থেকে এসেছ তাতে কিছু যায় আসে না। কারা তোমাদের রক্ষা করছে, সেটাও কোনও বিষয় নয়। এই বর্বরতার সঙ্গে জড়িতদের খুঁজে বার করা হবে।’

অভিষেক আরও বলেন, ২০২১ সালের শীতলকুচির ঘটনার মতো মানসিকতা নিয়েই এবারও চলা হচ্ছে। সেই ঘটনার জেরে বিজেপিকে রাজনৈতিক মূল্য দিতে হয়েছিল, আর ২০২৬ সালে তার থেকেও বড় মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ভোর থেকেই সাধারণ মানুষের ওপর হামলা চালানো হচ্ছে—মহিলাদের চড় মারা, বয়স্কদের মারধর করা এমনকি শিশুদেরও রেহাই দেওয়া হচ্ছে না।


অভিষেক সামাজিক মাধ্যমে লেখেন, ‘ভোর থেকেই কেন্দ্রীয় বাহিনী সাধারণ নাগরিকদের ওপর সন্ত্রাস চালাচ্ছে। মহিলাদের চড় মারছে, বয়স্কদের উপর হামলা করছে। এমনকী শিশুদেরও আক্রমণ করছে।’ তবে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, উদয়নারায়ণপুরের ওই বৃদ্ধ অসুস্থতার কারণেই মারা গিয়েছেন, বাহিনীর ধাক্কায় নয়। তবুও একাধিক জায়গায় অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে।