Header AD

স্ট্রংরুমে চার ঘণ্টা মমতা, ইভিএমে কারচুপির আশঙ্কায় কড়া বার্তা তৃণমূল নেত্রীর

Mamata Shakhawat memorial

ভোটের গণনাকে কেন্দ্র করে ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধায়(Mamata Banerjee)। বৃহস্পতিবার বিকেলে একটি ভিডিও বার্তায় তিনি দলের প্রার্থীদের স্ট্রংরুমে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন এবং নিজেও সেই নির্দেশ পালন করতে রাতে পৌঁছে যান শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের (Shakhaowat Memorial School) স্ট্রংরুমে।

রাত প্রায় আটটা নাগাদ প্রবল বৃষ্টির মধ্যেই সেখানে পৌঁছন তৃণমূল সুপ্রিমো। টানা প্রায় চার ঘণ্টা স্ট্রংরুমে অবস্থান করার পর রাত ১২টা ৭ মিনিট নাগাদ তিনি বেরিয়ে আসেন। বাইরে এসে জানান, প্রার্থী বা তাঁদের প্রতিনিধিদের মধ্যে অন্তত একজনকে স্ট্রংরুমে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি সংবাদমাধ্যমের স্বচ্ছতার স্বার্থে অতিরিক্ত সিসিটিভি নজরদারির দাবিও তোলেন তিনি।

মমতা অভিযোগ করেন, পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের চেষ্টা চলছে এবং গণনায় কারচুপির পরিকল্পনাও হতে পারে। তাঁর কথায়, কোনও পক্ষপাতমূলক কাজ বরদাস্ত করা হবে না। রাজ্য পুলিশ যদি নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যর্থ হয়, তবে তা নির্বাচন ব্যবস্থার ব্যর্থতা বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে বিকালের ভিডিও বার্তায় মমতা দলের ২৯৪টি আসনের সব প্রার্থীকে ইভিএম পাহারা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, গণনাকেন্দ্রে ইভিএম পৌঁছনোর পথে বদল করার ষড়যন্ত্র হতে পারে বলে আশঙ্কা রয়েছে। সেই কারণেই সবাইকে সতর্ক থাকার বার্তা দেন তিনি।

এদিকে মমতার স্ট্রংরুমে উপস্থিতির সময় স্কুল চত্বরে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। তৃণমূলের একটি প্রচার গাড়ি সেখানে পৌঁছনোর পর তা ঘিরে আপত্তি তোলে বিজেপির কর্মী-সমর্থকেরা। ঘটনাস্থলে বিক্ষোভও দেখা যায়। সব মিলিয়ে গণনার আগের রাতে স্ট্রংরুম ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়ে উঠেছে।