Header AD
Trending

হাসপাতালে ভর্তি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র! কী হয়েছে তাঁর?

madan raid

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কামারহাটির তৃণমূল বিধায়ক (Trinamool Congress MLA) মদন মিত্র (Madan Mitra)। সোমবার বিকেলে তাঁকে দক্ষিণ কলকাতা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, প্রস্রাবজনিত সমস্যা রয়েছে তৃণমূল বিধায়কের। তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে মদন মিত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। নতুন করে শারীরিক অবস্থার অবনতি না ঘটলে আগামীকাল, বুধবার মদনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত তাঁকে বিশ্রামে থাকতে হবে।

উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যে ১৫ বছরের তৃণমূল সরকারের ভরাডুবি হয়েছে। গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের মাত্র ৮০ জন প্রার্থী জয়লাভ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন মদন মিত্র। কামারহাটি কেন্দ্র থেকে জয়লাভ করেন তিনি। দলের এই কঠিন সময়ে আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মদন।তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কামারহাটির বাসিন্দা এবং তাঁর অনুগামীরা।