Header AD
Trending

‘এই পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন!’ স্বপ্না বর্মণের বাড়িতে আগুন লাগানোর ঘটনায় বিজেপিকে নিশানা অভিষেকের

ab swaPNA

ভোট পরবর্তী হিংসার ঘটনায় একের পর এক তৃণমূল নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ উঠছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা আন্তর্জাতিক ক্রীড়াবিদ স্বপ্না বর্মণ (Swapna Barman)-এর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায়।এই ঘটনায় একদিকে যেমন রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে বলে ক্ষোভ উগরে দিয়েছেন খোদ স্বপ্না, অন্যদিকে ঘটনায় সরাসরি বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল।ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

বিজেপিকে নিশানা করে অভিষেক নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “ভারত তোমাকে রক্ষা করতে পারল না স্বপ্না।” পাশাপাশি দাবি করেন, দেশের জন্য গৌরব বয়ে আনা এক ক্রীড়াবিদকে শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের কারণে ভয়, হুমকি এবং হিংসার মুখে পড়তে হচ্ছে।অভিষেক আরও বলেন, বিজেপির আমলে এটাই এখন বাস্তব চিত্র। তাঁর অভিযোগ, তৃণমূলকে সমর্থন করার কারণে সাধারণ মানুষের নিরাপত্তা পর্যন্ত প্রশ্নের মুখে পড়ছে। একজন আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদের বাড়িতে হামলার ঘটনাকে গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলেও উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, শুক্রবার রাতেই সোশ্যাল মিডিয়ায় নিজের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ জানান স্বপ্না বর্মণ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভের সুর স্বপ্নার কন্ঠে। বললেন, “রাজনীতিতে আসাটাই ভুল ছিল। ভোটের পর থেকে আমার দাদাদের খুনের হুমকি দিচ্ছে। অল্পবয়সী ছেলেরা এসে আমাকে হুমকি দিয়ে যাচ্ছে। আমি গরীব ঘর থেকে উঠে এসেছি, এটা কেউ মানতে পারছে না। আর এবার আমাদের বাড়িটাই জ্বালিয়ে দিল।”

উল্লেখ্য, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকায় অশান্তির অভিযোগ সামনে এসেছে। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে বিজেপির রাজ্য নেতৃত্ব—উভয় পক্ষই জানিয়েছিল, রাজনৈতিক হিংসায় জড়িত কাউকে রেয়াত করা হবে না। তা সত্ত্বেও কেন অশান্তি থামছে না, সেই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে।