পূর্ব রেলের (Eastern Railways) শিয়ালদহ ডিভিশনে (Sealdah Division) গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত উন্নয়ন এবং নিরাপত্তা সংক্রান্ত রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ৬ ও ৭ জুন (শনিবার ও রবিবার) মেগা ট্রাফিক ও পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জেরে শিয়ালদহ শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে এবং ট্রেন পরিষেবায় বড়সড় প্রভাব পড়বে।এর ফলে যাত্রীদের ভোগন্তির আশাঙ্কা থাকছে।
রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ ও কাঁকুড়গাছি রোড জংশনের মধ্যবর্তী আপ ও ডাউন সাবার্বান লাইনে ব্রিজ নম্বর ৩-এ গার্ডার পরিবর্তনের কাজ হবে। সেই কারণে শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে রবিবার দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত প্রায় ১৫ ঘণ্টা ট্রাফিক ও পাওয়ার ব্লক কার্যকর থাকবে। এই সময় ওই লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে।
এছাড়া, শনিবার সন্ধ্যা ৭টা থেকে রবিবার বিকেল ৪টা পর্যন্ত নারকেলডাঙা কারশেডে ট্রেনের যাতায়াতও বন্ধ থাকবে। অন্যদিকে, বালিগঞ্জ স্টেশন এলাকায় ডাউন প্যাসেঞ্জার লাইনে শনিবার রাত ১১টা ১০ মিনিট থেকে রবিবার ভোর ৫টা ১০ মিনিট পর্যন্ত ছয় ঘণ্টার ট্রাফিক ব্লক ঘোষণা করা হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুর পুরনো গার্ডারগুলির কার্যক্ষমতার মেয়াদ শেষ হওয়ায় সেগুলি বদলে আধুনিক ও অধিক শক্তিশালী গার্ডার বসানো হবে। এর ফলে ভবিষ্যতে রেলপথের নিরাপত্তা বাড়বে এবং ট্রেনের গতি বৃদ্ধির পথও প্রশস্ত হবে। যাত্রীদের অসুবিধা কমানোর লক্ষ্যেই সপ্তাহান্তে এই কাজের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
৬ জুন (শনিবার) বাতিল ট্রেন
, শিয়ালদহ–নৈহাটি শাখা
আপ: ৩১৪৪৩, ৩১৪৪৫, ৩১৪৪৭
ডাউন: ৩১৪৪২, ৩১৪৪৬, ৩১৪৫০
শিয়ালদহ–রানাঘাট
আপ: ৩১৬৩১
ডাউন: ৩১৬৩৬
শিয়ালদহ–বনগাঁ
আপ: ৩৩৮৪৯
ডাউন: ৩৩৮৫৬
শিয়ালদহ–শান্তিপুর
আপ: ৩১৫৩৩
ডাউন: ৩১৫৩৮
শিয়ালদহ–কল্যাণী সীমান্ত
আপ: ৩১৩৩৯, ৩১৩৪৩ ডাউন: ৩১৩৩৮, ৩১৩৪০
শিয়ালদহ–ডানকুনি
আপ: ৩২২৪৯
ডাউন: ৩২২৫২
দক্ষিণ শাখা (শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর)
ডাউন: ৩৪৭৫৪
আপ: ৩৪৭৫৫
৭ জুন (রবিবার) বাতিল ট্রেন,
শিয়ালদহ–বনগাঁ
আপ: ৩৩৮২৫
ডাউন: ৩৩৮২০
শিয়ালদহ–হাবরা
আপ: ৩৩৬৫১, ৩৩৬৫৩, ৩৩৬৫৫, ৩৩৬৫৭
ডাউন: ৩৩৬৫২, ৩৩৬৫৪, ৩৩৬৫৬, ৩৩৬৫৮
শিয়ালদহ–ডানকুনি
আপ: ৩২২১১, ৩২২১৫, ৩২২১৯, ৩২২২৭
ডাউন: ৩২২১২, ৩২২১৬, ৩২২২০, ৩২২২৮
দক্ষিণ শাখায় বাতিল ট্রেন,
শিয়ালদহ–ডায়মন্ড হারবার
ডাউন: ৩৪৮১২
আপ: ৩৪৮১৫
শিয়ালদহ–সোনারপুর
ডাউন: ৩৪৪১২
আপ: ৩৪৪১১
শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর
ডাউন: ৩৪৭১৬
আপ: ৩৪৭১৩
এছাড়াও আরও কয়েকটি লোকাল ট্রেন আংশিক বা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। তাই সপ্তাহান্তে যাত্রার আগে যাত্রীদের রেলের সর্বশেষ বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।





