Header AD
Trending

‘ক্ষমতা থাকলে ১৯ সাংসদ বিজেপির টিকিটে লড়ে দেখান!’ দলের ‘বিশ্বাসঘাতকদের’চ্যালেঞ্জ মহুয়ার

mahua

তৃণমূলের বিদ্রোহী বিধায়ক ও সাংসদদের বিরুদ্ধে আবারও কড়া অবস্থান নিলেন দলের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই দলত্যাগী ও বিদ্রোহী নেতাদের বিরুদ্ধে সরব তিনি। এবার সোশ্যাল মিডিয়ায় আইনগত দিক তুলে ধরে তাঁদের একহাত নিলেন মহুয়া।বিদ্রোহী বিধায়কদের চ্যালেঞ্জ করে নিজের এক্স হ্যান্ডেলে তোপ দেগেছেন তৃণমূল সাংসদ।

নিজের পোস্টে তিনি দাবি করেন, অনেকেই দলবদল সংক্রান্ত আইন সম্পর্কে সঠিক ধারণা রাখেন না। মহুয়ার বক্তব্য, ‘দলত্যাগী টিএমসি (TMC) বিধায়করা আইন জানেন না। ২০০৩ সালের সংবিধানের ৯১তম সংশোধনীতে দল ভেঙে আলাদা গোষ্ঠী বা ব্লক গঠনের বিধানটি বাতিল করা হয়েছে।’ তাঁর কথায়, ‘এক্ষেত্রে সাংসদ বা বিধায়কদের সংখ্যা কোনো বিষয় নয়—মূল রাজনৈতিক দলের দুই-তৃতীয়াংশ সদস্যকে অন্য কোনও দলের সঙ্গে একীভূত (merge) হতে হয়।’

এদিকে, যাঁদের তিনি ‘বিশ্বাসঘাতক’ বলে আক্রমণ করেছেন, সেই সাংসদদের উদ্দেশে সরাসরি চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন মহুয়া। তিনি বলেন, যদি সত্যিই রাজনৈতিক শক্তি ও জনসমর্থন থাকে, তাহলে ১৯ জন সাংসদ পদত্যাগ করে বিজেপির প্রতীকে নির্বাচনে লড়ে দেখান।

রাজনৈতিক অবস্থান নিয়েও নিজের বার্তা স্পষ্ট করেছেন তৃণমূল সাংসদ। তিনি জানিয়েছেন, অতীতে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। দলের প্রতি আনুগত্যের প্রশ্নে কোনও আপসের জায়গা নেই বলেও ইঙ্গিত দিয়েছেন মহুয়া।