Header AD
Trending

কলকাতা হাই কোর্টে ফের ধাক্কা! চোখের চিকিৎসায় বিদেশযাত্রায় অনুমতি মিলল না

Abhisek relief

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার আবেদন নিয়ে ফের অনড় অবস্থান নিল (Calcutta High Court)। চোখের চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হলেও, তাঁর জরুরি শুনানির আবেদন আরও একবার খারিজ করে দেয় হাই কোর্ট।

সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটি উত্থাপন করেন অভিষেকের আইনজীবী। দ্রুত শুনানির আবেদন জানানো হলেও আদালত স্পষ্ট জানিয়ে দেয়, এই মামলাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া সম্ভব নয়। বিচারপতির বক্তব্য, নির্ধারিত আইনি প্রক্রিয়া মেনেই মামলার শুনানি হবে।

উল্লেখ্য, এর আগেও গত মঙ্গলবার একই আবেদন জানানো হয়েছিল আদালতে। সেবারও দ্রুত শুনানির আর্জি নাকচ করা হয়।

প্রসঙ্গত, ২০১৬ সালে মুর্শিদাবাদ থেকে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই দুর্ঘটনায় তাঁর চোখে মারাত্মক চোট লাগে। এরপর থেকে দীর্ঘদিন ধরেই বিদেশে তাঁর চিকিৎসা চলছে। সিঙ্গাপুর (Singapore) এবং আমেরিকায় একাধিকবার চিকিৎসা করিয়েছেন তিনি।

২০২২ সালের সেপ্টেম্বর মাসে বাল্টিমোরে একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচারও হয়, যেখানে প্রায় ২৫ দিন থাকতে হয়েছিল।চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখনও নিয়মিত ফলো-আপ ও চিকিৎসার প্রয়োজন রয়েছে। সেই কারণেই দ্রুত বিদেশযাত্রার অনুমতি চেয়েছিলেন তিনি। তবে আপাতত সেই আবেদনেও আদালত সাড়া দিল না।