Header AD
Trending

‘কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে, না হলে রক্ষাকবচ প্রত্যাহার করব!’ ডিজে মামলায় হাইকোর্টের ধমক অভিষেককে

jhalda ab

আদালতের নির্দেশ সত্ত্বেও কণ্ঠস্বরের নমুনা না দেওয়ায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ভর্ৎসনা করল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদককে। বিচারপতি সৌগত ভট্টাচার্য সতর্ক করে বললেন, অবিলম্বে কণ্ঠস্বরের নমুনা দিয়ে অভিষেক তদন্তে সহযোগিতা না-করলে আদালত তাঁর রক্ষাকবচ প্রত্যাহার করে নেবে। সে ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ বা গ্রেপ্তারিতে আর বাধা থাকবে না সিআইডি-র।এরপরই কণ্ঠস্বরের নমুনার নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিষেক যে মামলা করেছিলেন, তা প্রত্যাহার করে নেন তাঁর আইনজীবী। জানা যাচ্ছে, ১৫ জুলাই কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক।

শুক্রবার সেই সংক্রান্ত মামলায় অভিষেককে তীব্র ভর্ৎসনা করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। বলেন, ‘‘কখন কণ্ঠস্বরের নমুনা দেবেন? সব কিছুর একটা সীমা থাকা উচিত। তদন্তে সহযোগিতা না করলে আমি রক্ষাকবচ প্রত্যাহার করব। নোটিশে সাড়া দিয়ে তদন্তে সহযোগিতা করুন। না হলে মামলা খারিজ করে জরিমানা করব।’’ অভিষেকের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, ‘‘রক্ষাকবচের নির্দেশ প্রত্যাহার করব? হ্যাঁ কি না, উত্তর দিন। না হলে কণ্ঠস্বরের নমুনা দিয়ে আসুন।’’

জানা গিয়েছে, এরপরই আদালতের নির্দেশ মেনে আগামী ১৫ জুলাই বেলা ১২টায় ম্যাজিস্ট্রেটের কাছে কণ্ঠস্বরের নমুনা দিতে যেতে রাজি হয়েছেন অভিষেক। তবে কেউ যেন সেই সময়ে তাঁকে লক্ষ্য করে ডিম না ছোড়ে, তার নিশ্চয়তাও চেয়েছেন। আদালত জানিয়েছে, ডিম হামলা যাতে না হয়, তা নিশ্চিত করবে পুলিশ।

প্রসঙ্গত, নির্বাচনী প্রচারপর্বে ডিজে সংক্রান্ত মন্তব্যের কারণে অভিষেকের বিরুদ্ধে মামলা হয়েছে। সিআইডি তার তদন্ত করছে। এই মামলায় তদন্তের স্বার্থে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা। আদালত জানিয়েছিল, অভিষেককে তদন্তে সহযোগিতা করতে হবে। তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না তদন্তকারী সংস্থা। কিন্তু কণ্ঠস্বরের নমুনা দিতে চান না অভিষেক। তাঁর যুক্তি, ওই কণ্ঠস্বর যে তাঁরই তা তিনি অস্বীকার করেননি। তাই নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করার প্রয়োজনীয়তা নেই।