এবার সোনার দামে বড়সড় পতন হতে পারে। এক আন্তর্জাতিক গবেষণা সংস্থা জানাচ্ছে, সোনার দাম প্রায় ৪০ শতাংশ পর্যন্ত কমতে পারে। বর্তমানে ভারতীয় বাজারে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১ লক্ষ টাকা ছাড়িয়েছে। হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ৯৬ হাজার ছাড়িয়েছে । তবে এই দাম কমে ৫৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। দায়ের পতন হলে তার সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে।এই দাম কমার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। সোনার উৎপাদন বৃদ্ধি এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা কমে যাওয়াকে প্রধান কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে সব বিশেষজ্ঞ এই বিষয়ে একমত নন। অনেকেই যখন দর পতনের পূর্বাভাস দিচ্ছে, তখন ব্যাঙ্ক অফ আমেরিকা ও গোল্ডম্যান স্যাক্সের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলো আগামী দুই বছরে সোনার দাম বাড়তে পারে বলে মনে করছে।





