Header AD

শনিবার রাত থেকে রবিবার রাত পর্যন্ত বন্ধ বিদ্যাসাগর সেতু, নিত্যযাত্রীদের ভোগান্তির আশঙ্কা

মেরামতি এবং কোনা এক্সপ্রেসের ‘এলিভেটেড করিডর’-এর কাজের জন্য আগামী শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ন’টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু তথা সেকেন্ড হুগলি ব্রিজ। ওই সময়ে কোনও গাড়ি চলাচল করবে না বিদ্যাসাগর সেতু দিয়ে। জানাল কলকাতা পুলিশ।প্রতিদিন কয়েক হাজার গাড়ি চলাচল করে এই সেতুর উপর দিয়ে। নবান্ন, শিবপুর, হাওড়া স্টেশন বা কলকাতার বুকে প্রবেশের অন্যতম মুখ্য পথ এই সেতুই।রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। সেই সময়ে কোনও গাড়িই ওই সেতুর উপর দিয়ে চলাচল করতে পারবে না।পুলিশ সূত্রে খবর, ভারী পণ্যবাহী গাড়ির উপর নিষেধাজ্ঞা জারি হচ্ছে আরও আগে থেকেই। শনিবার রাত ৯টা থেকেই রবিবার রাত ৯টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে ঢুকতে পারবে না কোনও ট্রাক বা লরি।সেতু বন্ধ থাকার সময়ে ছোট গাড়িগুলিকে ঘুরিয়ে হাওড়া ব্রিজ হয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। পণ্যবাহী গাড়িগুলি যাবে নিবেদিতা সেতু এবং বিটি রোড হয়ে। ফলে হাওড়া ব্রিজ ও তার সংলগ্ন এলাকায় যানজটের আশঙ্কা থাকছে বলেই মনে করছে পুলিশ ও পরিবহণ দফতর।গত এক বছর ধরে চলা মেরামতির কাজের অঙ্গ হিসেবে এবার বদলানো হচ্ছে সেতুর ২০টি স্টে কেবল। যে কেবলগুলি সেতুর কাঠামোকে টানটান করে ধরে রাখে। এই কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে যান চলাচল।